শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৪৫ পূর্বাহ্ন

ই-পেপার

বমু বিলছড়িতে ৮ নং ওয়ার্ড আ,লীগের আহবায়ক কমিটি গঠন

মোঃ নাজমুল হুদা, লামা (বান্দরবান) প্রতিনিধিঃ
আপডেট সময়: বৃহস্পতিবার, ১৬ মার্চ, ২০২৩, ১:১৮ অপরাহ্ণ

চকরিয়ার বমু বিলছড়ি ইউনিয়ন এর ৮ নং ওয়ার্ড আওয়ামী লীগের আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। বুধবার (১৫ মার্চ, ২৩ ইং) সন্ধ্যায় ফাদুখোলা রির্জাব পাড়া বাজারে এক কর্মী সভা পরবর্তীকালে পূর্বের কমিটি বিলুপ্ত করে নতুন আহবায়ক কমিটি ঘোষণা করেন বমু বিলছড়ি ইউনিয়ন আ.লীগের সভাপতি মোঃ নুরুল ইসলাম।
এসময় আরও উপস্থিত ছিলেন বমু বিলছড়ি ইউনিয়ন আ,লীগের সভাপতি মোঃ নুরুল ইসলাম, সাধারণ সম্পাদক মোজাফফর আহমদ,আ,লীগ নেতা এনামুল হকসহ অনেকেই।
 উক্ত কমিটিতে মোস্তাফিজুর রহমানকে আহবায়ক, যুগ্ন আহবায়ক ক্রমান্বয়ে মোঃ ইসমাইল, মোঃ ইলিয়াছ সাবেক মেম্বার ও মোঃ দেলোয়ার হোসেনসহ ১৩ সদস্য বিশিষ্ট এক মাসের জন্য আহবায়ক কমিটি গঠন করে ঘোষণা করা হয়।
উল্লেখ্য যে, আগামী ২০ মার্চ,২০২৩ ইং, হাজী আব্দুল গনি সরকারি প্রাঃ স্কুল মাঠে বড় পরিসরে সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর