শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:১৮ পূর্বাহ্ন

ই-পেপার

কিশোরগঞ্জ ৬০জন উপকারভোগীকে রিক্সা বিতরণ করেছে আস সুন্নাহ ফাউন্ডেশন

মোঃ স্বপন হোসেন, কিশোরগঞ্জ প্রতিনিধি:
আপডেট সময়: মঙ্গলবার, ১৪ মার্চ, ২০২৩, ৫:৩১ অপরাহ্ণ

স্বাবলম্বীকরণ প্রকল্প-২০২৩ এর আওতায় দুই হাজার দরিদ্র মুসল্লিকে রিক্সা বিতরণ করেছে আস-সুন্নাহ ফাউন্ডেশন। প্রত্যেক জেলা থেকে সর্বনিম্ন ২০ জন দরিদ্র রিক্সাচালক মুসল্লিকে নির্বাচন করে এ রিক্সা দেওয়া হয়।
আজ (১৪ মার্চ) মঙ্গলবার উপকারভোগীদের মাঝে এ রিক্সা বিতরণ কার্যক্রম করা হয়। তার স্বাবলম্বী নাম্বার ১১৭২।
তারই ধারাবাহিকতায় এ কর্মসূচির আওতায় কিশোরগঞ্জের ৬০জন উপকারভোগীর মধ্যে একজন পাকুন্দিয়া উপজেলাধীন সুখিয়া ইউনিয়নের কাওয়ালীকান্দা গ্রামের দরিদ্র মুসল্লি রিক্সাচালক মোঃ আজিজুল। তার স্বাবলম্বী নাম্বার ১১৭২।
দরিদ্র রিক্সাচালক মোঃ আজিজুল রিক্সা পেয়ে জানান, রিক্সা পেয়ে আমি আনন্দিত। রিক্সা চালিয়ে হালাল উপার্জনের মাধ্যমে আমি সংসারের হাল ধরতে পারব। এখন থেকে আগের মত ভাড়ায় রিক্সা চালিয়ে দৈনিক পাঁচশত টাকা করে রিক্সার মালিককে দিয়ে দিতে হবে না। এখন আমি যা উপার্জন করব তাই নিজের থাকবে এবং সংসারে খরচ করতে পারব। আমি আস সুন্নাহ ফাউন্ডেশনের প্রতি চির কৃতজ্ঞ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর