শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৫০ পূর্বাহ্ন

ই-পেপার

পাকুন্দিয়ায় ১ হাজার কুরআন মাজীদ বিতরণ

মোঃ স্বপন হোসেন, কিশোরগঞ্জ প্রতিনিধি:
আপডেট সময়: শনিবার, ১১ মার্চ, ২০২৩, ৯:২০ অপরাহ্ণ

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় আগত পবিত্র মাহে রমজান উপলক্ষে ১ হাজার কুরআন মাজীদ বিতরণ করা হয়েছে।
আজ (১১ মার্চ) শনিবার বিকেলে পাকুন্দিয়ায় উপজেলার বিভিন্ন স্কুল-কলেজ ও মাদরাসার শিক্ষার্থীদের মাঝে পবিত্র কুরআনের ১ হাজার সংখ্যা বিতরণ করা হয়েছে।
উপজেলার পাটুয়াভাঙ্গা ইউনিয়নের বিশুহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আনুষ্ঠানিকভাবে কুরআন মাজীদগুলো বিতরণ করা হয়। ঊষার আলো ফাউন্ডেশনের উদ্যোগে কুরআন মাজীদগুলো বিতরণ করা হয়।
ঊষার আলো ফাউন্ডেশনের সভাপতি এইচ. এম. ফরহাদ ভূইয়া জানান, পবিত্র রমজানে কুরআন মাজীদ নাজিল হয়েছে। তাই এ মাসে কুরআন মাজীদ তেলাওয়াতের ফজিলত বেশি। ফজিলতের এই মাসে কুরআন মাজীদ তেলাওয়াতের সুযোগ করে দেওয়াও উত্তম কাজ। তাই আমরা সাধারণ মানুষের মাঝে কুরআন মাজীদ বিতরণের উদ্যোগ নিয়েছি। এ বিতরণ কার্যক্রমে বিভিন্ন ব্যক্তি প্রতিষ্ঠান আমাদেরকে অর্থ দিয়ে সহায়তা করেছে। তাদের প্রতি আমি চিরকৃতজ্ঞ।
এ বিতরণ অনুষ্ঠানে চকদিগা ইসলামিয়া দাখিল মাদ্রাসার সহকারী সুপার মাওলানা আবুল কালাম আজাদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে পাটুয়াভাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমদাদুল হক জুটন, বিশেষ অতিথি হিসেবে মঙ্গলবাড়ীয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মুজিবুর রহমান, কালিয়াচাপড়া চিনি কল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমজাদ হোসেন, চকদিগা ইসলামিয়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা আব্দুল হালিম, পুলেরঘাট দাখিল মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার মাওলানা আবদুল কাইয়ুম, পাটুয়াভাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ শহিদুল ইসলাম, পাকুন্দিয়া মডেল মাদ্রাসার সুপার মাওলানা মোঃ মুজাহিদুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর