শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৫০ পূর্বাহ্ন

ই-পেপার

লামায় অসুস্থ গরুর মাংস জব্দ ও মাটিতে পুতে ফেলল 

মোঃ নাজমুল হুদা, লামা (বান্দরবান) প্রতিনিধিঃ
আপডেট সময়: শনিবার, ১১ মার্চ, ২০২৩, ৯:১৯ অপরাহ্ণ

বান্দরবানের লামা উপজেলার আজিজনগর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের মৃত মঈন উদ্দিন শেখের পুত্র,চিওনী মাষ্টার পাড়ার  মোঃ দাউদ শেখ অসুস্থ গরু নিজে জবাই করে বিক্রয়ের উদ্দেশ্যে মাংস কেটে বিক্রির সময় স্বাস্থ্য সহকারী (অতিঃ দাঃ) স্যানেটারি ইন্সেপেক্টর শাহ জালাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স লামা বান্দরবান ও স্থানীয় সচেতন মহল হাতে নাতে ধরে ফেলেন।
 দাউদ শেখ তার পালিত গরুটি পাগলা কুকুরে কামড়ানোর পর পার্শ্ববর্তী কাউকে না জানিয়ে ভোর রাতে গরুটি জবাই করে আজিজনগরের মাংশ বিক্রেতা আব্বাসের নিকট বিক্রি করে।বিষয়টি জানাজানি হলে তাৎক্ষনিক ভাবে স্বাস্হ্য সহকারি ও লামা উপজেলা স্বাস্হ্য কমপ্লেক্সর ভারপ্রাপ্ত নিরাপদ খাদ্য পরিদর্শক মোঃ শাহজালাল মাংশগুলো জব্দ করে আজিজনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জসিম উদ্দীনকে অবহিত করলে তিনি বিস্তারিত তদন্ত করে ক্রেতা বিক্রেতা উভয়কে হুশিয়ারী স্বরুপ মুচলেকা নিয়ে মাংশগুলো মাটিতে পুতে ফেলার নির্দেশ দেন।
কুকুরে কামড়ানো এ গরুটির সারা শরীরে জলাতঙ্ক বিরাজ করেছে এবং এটি খেলে মানুষের শরীরে ও জলাতঙ্ক ছড়াবে এমনটাই জানিয়েছেন নিরাপদ খাদ্য পরিদর্শক মোঃ শাহজালাল।
স্যানিটারী ইন্সপেক্টর মোঃ শাহজালাল স্হানীয় গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে মাংশগুলো গর্ত করে মাটিতে পুতে ফেলেন। এ দোষ শুধু গরু  বিক্রেতার নয়,যারা অধিক মূনাফার লোভে যেসব কসাই এমন জনস্বাস্হ্যের পরিপন্হী কাজে নিজেদের সম্পৃক্ত করে  মানুষকে স্বাস্হ্য ঝুকিতে ফেলে দেয় তাদের ব্যাপারে ও ভবিষ্যতে কঠোর ব্যবস্হা গ্রহনের দাবি জানান ইউপি চেয়ারম্যান।
জব্দকৃত মাংস সমূহ গর্ত করে মাটিতে পুতে ফেলা হয়েছে। মাটিতে পুতে ফেলার সময় স্যানেটারি ইন্সেপেক্টর শাহ জালাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স লামা, গ্রাম পুলিশ, মিজানুর রহমান,ও গ্রাম পুলিশ মোঃ জাকারিয়ার উপস্থিতিতে পুতে ফেলা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর