শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৫০ পূর্বাহ্ন

ই-পেপার

নাগরপুরে কুটুম বাড়ি ফাস্টফুড ও রেস্টুরেন্ট উদ্বোধন উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত 

ডা.এম.এ.মান্নান,স্টাফ রিপোর্টারঃ
আপডেট সময়: শনিবার, ১১ মার্চ, ২০২৩, ৯:০৪ অপরাহ্ণ

টাঙ্গাইলের নাগরপুরের ঐতিহ্যবাহী সরকারি যদুনাথ মডেল স্কুল ও কলেজ এর নিকটে অবস্থিত কুটুম বাড়ি ফাস্টফুড ও রেস্টুরেন্ট শুভ উদ্বোধন উপলক্ষে দোয়া মাহফিল  অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার(১০ মার্চ) কুটুম বাড়ি ফাস্টফুড ও রেস্টুরেন্ট শুভ উদ্বোধন উপলক্ষে সকাল ১০ টায় মামুদনগর উচ্চ বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক মো.শওকত আলীর পরিচালনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় এতে ধর্মীয় আলোচনা ও মোনাজাত পরিচালনা করেন নাগরপুর বাজার জামে মসজিদের পেশ ইমাম হযরত মাওলানা মো.রফিকুল ইসলাম আমিনী।
এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির  সহ সম্পাদক মো.আমজাদ হোসেন রতন,সাবেক না.স.ক ভিপি জহিরুল ইসলাম,সাবেক ভিপি মো.জাকির হোসেন,সাবেক মেম্বার আকবর হোসেন,বিশিষ্ট ব্যবসাযী মো.আতোয়ার হোসেন,আ.লীগ নেতা শাহিদুল ইসলাম কিরণ,হাফেজ আজিম উদ্দীন,মো.জামাত বেপাড়ী প্রমূখ।
এছাড়া আরও উপস্থিত ছিলেন কুটুম বাড়ি ফাস্টফুড ও রেস্টুরেন্টের পরিচালক ভিপি হারুন অর রশিদ কনক,মো.শফিকুল ইসলামসহ নাগরপুর বাজারের ব্যাবসায়ীবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর