শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৫০ পূর্বাহ্ন

ই-পেপার

লামায় বীর বাহাদুর কানন ও উন্নয়ন প্রকল্প উদ্বোধন করলেন পার্বত্যমন্ত্রী

মোঃ নাজমুল হুদা, লামা (বান্দরবান) প্রতিনিধিঃ
আপডেট সময়: শনিবার, ১১ মার্চ, ২০২৩, ৯:২৩ পূর্বাহ্ণ

বান্দরবান জেলার লামা পৌরসভায় ‘বীর বাহাদুর কানন’ ও ‘তংথমাং রিসোর্ট এন্ড রেস্টুরেন্ট’ ও বিভিন্ন  উন্নয়ন প্রকল্প এর শুভ উদ্ভোধন অনুষ্ঠানে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর (উশৈসিং) এমপি বলেন,  নেতা আমরা সবাই,কিন্তু সু-নেতৃত্ব দেওয়ার ক্ষমতা সবার নাই, সু- নেতৃত্ব দেওয়ার মত ক্ষমতা লামা পৌরসভার মেয়র মো.জহিরুল ইসলামের আছে।
শুক্রবার (১০ মার্চ) উদ্বোধন শেষে দুপুরে  মধুঝিরি স্কুল মাঠে এক জনসভায় বক্তব্যকালে এসব কথা বলেন তিনি।
এ সময় তিনি আরো বলেন, মো. জহিরুল ইসলাম লামা পৌরসভার মেয়র নির্বাচিত হওয়ার পর পরেই তৃতীয় শ্রেণী থেকে দ্বিতীয় শ্রেণীতে উন্নীত হয়েছে। বর্তমানে মেয়র জহিরুল ইসলামের অক্লান্ত পরিশ্রম ও সৎ ইচ্ছায় পৌর এলাকার বিভিন্ন উন্নয়ন কাজ বাস্তবায়নের পাশাপাশি পৌরসভা কার্যালয়ের আশপাশের প্রাকৃতিক সৌন্দর্য আর নান্দনিক কারু কাজে সজ্জিত করে তুলেছে। এতে করে শিশু -বৃদ্ধ থেকে শুরু করে সকল শ্রেণী ও বয়সের মানুষের একটু হাটাহাটি আর নির্মল অক্সিজেন গ্রহণের জায়গা হয়েছে। মেয়র জহিরুল ইসলামের এমন কারু কাজে পর্যটন শিল্পে যোগ হলো নতুন মাত্রা।
লামা পৌরসভার মেয়র মো. জহিরুল ইসলামের  সভপতিত্বে ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক প্রদীপ কান্তি দাশের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড চেয়ারম্যান নিখিল কুমার চাকমা,বান্দরবান পুলিশ সুপার তারিকুল ইসলাম পিপিএম, অতিরিক্ত জেলা প্রশাসক,উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. মোস্তফা জামাল, বান্দরবান জেলা আওয়ামী লীগের উপদেষ্টা আবু মুসা ফারুকী, বান্দরবান পার্বত্য পরিষদ সদস্য শেখ মাহবুবুর রহমান,  লক্ষীপদ দাশ, মোজাম্মেল হক বাহাদুর,ফাতেমা পারুল প্রমুখ উপস্থিত ছিলেন।
পরে পৌরসভার উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, সনদ ক্রেষ্ট  ও বাজার ব্যবসায়ীদের মাঝে অগ্নি নির্বাপক যন্ত্র বিতরণ করা হয়।
 অতিথি শিল্পীদের পরিবেশনায় সন্ধ্যায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর