শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ০২:২৩ পূর্বাহ্ন

ই-পেপার

ঝালকাঠির রাজাপুরে গাছ থেকে পড়ে ব্যবসায়ী নিহত

ঝালকাঠি প্রতিনিধি:
আপডেট সময়: বৃহস্পতিবার, ৯ মার্চ, ২০২৩, ৯:৪৪ অপরাহ্ণ

ঝালকাঠির রাজাপুরে গাছ থেকে পড়ে ষাটোর্ধ গাছ ব্যবসায়ী মো. আলমগীর হাওলাদার নিহত হয়েছে। বৃহস্পতিবার (৯মার্চ) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার বড়ইয়া ইউনিয়নের বউবাজার সংলগ্ন এলাকায় আলতাফ হাওলাদারের বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত গাছ ব্যবসায়ী মো. আলমগীর হাওলাদার ঐ ইউনিয়নের কলাকোপা এলাকার মৃত আব্দুল হাসেম হাওলাদারের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, আলমগীর পেশায় একজন গাছ ব্যবসায়ী। বৃহস্পতিবার সকালে সে স্থানীয় আলতাফের বাড়ি থেকে পূর্বেই ক্রয়কৃত বেশ কয়েকটি গাছ কেটে নিতে সেই বাড়ীতে যায়। আলতাফও তাকে গাছ কেটে নিতে সহযোগীতা করেন। গাছের মগডালে উঠে ডাল কাটার সময় হঠাৎ পা ফসকে গাছের ডাল নিয়ে আলমগীর নিচে পড়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুতো রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।সেখানে জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক তমাল হালদার তাকে মৃত ঘোষনা করেন।

রাজাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) পুলক চন্দ্র রায় এ তথ্য গনমাধ্যমকে নিশ্চিত করে বলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর (ইউডি) মামলা রুজু করা হয়েছে। নিহতের পরিবারের কোন অভিযোগ না থাকায় ময়না তদন্ত ছাড়াই মরদেহ দাফনের জন্য পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর