শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ০২:২২ পূর্বাহ্ন

ই-পেপার

বেনাপোলে লিটন ট্রাভেলস নামে ঢাকা কোলকাতাগামী একটি বাস এর শুভ উদ্বোধন

মো: সাগর হোসেন,বেনাপোল প্রতিনিধিঃ
আপডেট সময়: বৃহস্পতিবার, ৯ মার্চ, ২০২৩, ২:৫৯ অপরাহ্ণ

বেনাপোলে ঢাকা কোলকাতা গামী লিটন ট্রাভেলস নামে একটি বাসের শুভ উদ্বোধন হয়েছে। বুধবার সকাল সাড়ে ১০ টার সময় বেনাপোল চেকপোষ্টে অত্যাধুনিক যাত্রী সেবায়  আরামদায়ক এই বাসটির ফিতা কেটে শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি হিসাবে  যশোর জেলা আওয়ামীলীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য আহসান উল্লাহ মাস্টার।

বাসটির শুভ উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বেনাপোল ইউপি চেয়ারম্যান বজলুর রহমান,লিটন ট্রাভেলস পরিবহনের পরিচালক যশোর পৌর কমিশনার রিপন হোসেন, যশোর পৌর সভার কাউন্সিলার আজিজুর রহমান, বেনাপোল লিটন ট্রাভেলস এর দায়িত্বরত ব্যবস্থাপক  আশাদুজ্জামান আশা, যশোর জেলা শ্রমিক ইউনিয়ন ২২৭ এর প্রচার সম্পাদক হারুন অর রশিদ ফুলু।

বেনাপোল কাউন্টার ম্যানেজার আশাদুজ্জামান আশা বলেন, সে  চেকপোষ্টে অনেক পরিশ্রম করে ভাগ্যের পরিবর্তন এনেছে। বেনাপোলে সীমান্তে অনেকে তাকে অর্থের লোভ দেখিয়ে চোরাচালানি কাজে ব্যবহার করতে চাইলেও পারেনি। কারন আমার বিশ্বাস ছিল আমি পরিশ্রম করলে সফলতা ধরা আমাকে দিতে হবে। সে সামান্য বেতনে এই চেকপোষ্টে দোকানে চাকুরী করে এক সময় পরিবহন জগতে ঢুকে যাত্রী সেবায় কাজ শুরু করে। সততা ও নিষ্ঠার সাথে যাত্রী সেবায় কাজ করায় সে এপর্যন্ত এগুতে পেরেছে। আজ আর কোন কষ্ট নেই। আজ সে দেশের অন্যতম অত্যাধুনিক একটি পরিবহন এর দায়িত্ব পেয়েছে। যে গাড়ি ঢাকা কোলকাতা চলবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর