শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ০২:২২ পূর্বাহ্ন

ই-পেপার

রাজধানীর সিদ্দিক বাজারে বিস্ফোরণের ঘটনায় আহতদের শয্যাপাশে জামায়াত নেতৃবৃন্দ

ডা.এম.এ.মান্নান,স্টাফ রিপোর্টারঃ
আপডেট সময়: বুধবার, ৮ মার্চ, ২০২৩, ৮:১৮ অপরাহ্ণ

রাজধানীর সিদ্দিকবাজারের নর্থ সাউথ রোডের সাততলা ভবনে বিস্ফোরণের ঘটনায় আহতদের দেখতে ও চিকিৎসার সার্বিক খোঁজ খবর নিতে শেখ হাসিনা বার্ণ ইনিস্টিটিউটে ছুটে যান বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারী দেলওয়ার হোসাইন। আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগরী দক্ষিণের কর্মপরিষদ সদস্য হাফিজুর রহমান, ঢাকা মহানগরী দক্ষিণের মজলিসে শুরা সদস্য শাহীন আহমদ খান, শাহ মাহফুজুল হক সহ অন্যান্য নেতৃবৃন্দ।
এসময় নেতৃবৃন্দ আহতদের চিকিৎসার সার্বিক খোঁজ খবর নেন এবং তাদের সুস্থতা কামনা করে মহান আল্লাহ রাব্বুল আলামীনের কাছে দোয়া করেন। নিহত ও আহতদের পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
উল্লেখ্য যে, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমীর জননেতা নূরুল ইসলাম বুলবুলের দিক নির্দেশনায় গতকাল সন্ধ্যা থেকেই জামায়াত নেতা-কর্মীরা মাঠ পর্যায়ে থেকে আহতদের দ্রুত হাসপাতালে নিয়ে আসার জন্য এম্বুলেন্স সহযোগিতা, জরুরী চিকিৎসা সেবা, আহতদের রক্তদান, নিহতদের কফিন তাদের বাড়িতে পৌছানোর জন্য বিনামূল্যে এম্বুলেন্স প্রদান সহ বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর