“ডিজিটাল প্রযুক্তি উদ্ভাবন জেন্ডার বৈষম্য করবে নিরসন” এ প্রতিপাদ্যে পাবনার চাটমোহরে সারা বিশ্বের ন্যায় বুধবার ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবসে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ মমতাজ মহলের সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মাহমুদা খাতুন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, উপজেলা সহকারী কমিশনার ভূমি মোছাঃ তানজিনা খাতুন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ফিরোজা পারভীন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা রেজাউল করিম, নারীনেত্রী সাজেদা পারভীন, চাটমোহর প্রেসক্লাবের আহবায়ক রকিবুর রহমান টুকুন, সাবেক সভাপতি হেলালুর রহমান জুয়েল প্রমূখ। আলোচনা সভাটি সঞ্চালন করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুল হালিম।
বক্তারা নারী পুরুষের বৈষম্য দূরীকরণে নারী শিক্ষার উন্নয়ন, পারিবারিক ও সামাজিক পর্যায়ে দৃষ্টিভঙ্গির পরিবর্তন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে মর্মে বক্তব্য রাখেন।