শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৪৬ পূর্বাহ্ন

ই-পেপার

রামগড়ে আন্তর্জাতিক নারী দিবস পালিত

বেলাল হোসাইন, খাগড়াছড়ি প্রতিনিধি:
আপডেট সময়: বুধবার, ৮ মার্চ, ২০২৩, ২:৩৯ অপরাহ্ণ

সারা দেশের ন্যায় খাগড়াছড়ির রামগড়ে নানান আনুষ্ঠানিকতার মধ্যেদিয়ে আর্ন্তজাতিক নারী দিবস ২০২৩ পালিত হয়েছে। এবারের প্রতিপাদ্য বিষয় ছিলো “ডিজিটাল প্রযুক্তি ও উদ্ভাবন জেন্ডার বৈষম্য করবে নিরসন”।

বুধবার (৮ মার্চ) সকাল ১১টায় উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা অধিদপ্তরের যৌথ আয়োজনে পরিষদ মিলনায়তনে দিবসটি উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) মমতা আফরিন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা ভাইস চেয়ারম্যান হাছিনা আক্তার। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নজরুল ইসলাম, ষ্টেশন কর্মকর্তা ইফতেখার উদ্দিন সহ প্রমুখ।

সহকারি তথ্য কর্মকর্তা বেলায়েত হোসেনের সঞ্চালনায় স্বাগত বক্তব্যে রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম। এসময় স্থানীয় সাংবাদিক, নারী উদ্যোক্তা ও নারী উন্নয়ন সংগঠনের সদস্যগন উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর