শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৩৯ পূর্বাহ্ন

ই-পেপার

সাপাহারে আর্ন্তজাতিক নারী দিবস উদযাপন

হাফিজুল হক,সাপাহার (নওগাঁ) প্রতিনিধি:
আপডেট সময়: বুধবার, ৮ মার্চ, ২০২৩, ২:৩৮ অপরাহ্ণ
smart

“ডিজিটাল প্রযুক্তি ও উদ্ভাবন, জেন্ডার বৈষম্য করবে নিরসন” এই প্রতিপাদ্য বিষয় নিয়ে নওগাঁর সাপাহারে  আর্ন্তজাতিক নারী দিবস উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি  ও  আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার  সকাল ১০ টায় উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অফিসের যৌথ উদ্যোগে এবং  ব্রাক এনজিও অংশগ্রহণে বর্ণাঢ্য র‍্যালি বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ হল রুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় ।
উপজেলা সহকারি কমিশনার ভূমি শারমিন জাহান লুনা’র, সভাপতিত্বে এসময় উপস্থিত থেকে দিবসটির গুরুত্ব তুলে ধরে বিভিন্ন দিক নির্দেশনা মুলক বক্তব্য রাখেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস সরকার,
উপজেলা মহিলা বিষয়ক দপ্তরের আইজিএ প্রজেক্ট প্রকল্পের ফুট প্রসেসিং প্রশিক্ষক নুরে জান্নাত ময়নার সঞ্চালনায় অন্যান্য মধ্যে বক্তব্য রাখেন থানার অফিসার ইনচার্জ ওসি হুমায়ুন কবির, মহিলা বিষয়ক কর্মকর্তা আমিনা খাতুন, সমবায় অফিসার নাজমুল হাসান , প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী খাতিজা আক্তার, সহকারি উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুল মান্নান ও জামিনুল হক , ব্রাক সমন্বিত উন্নয়ন কর্মসূচির কর্মী মায়া লাকড়া ও জোনাস সরেন প্রমূখ।
এছাড়াও সেখানে উপজেলার  বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, কর্মচারী, সাংবাদিক, বিভিন্ন এলাকার  নারীগন উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর