শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৩৯ পূর্বাহ্ন

ই-পেপার

গোপালপুরে ৭ই মার্চ দিবস উদযাপন

মো. নুর আলম, গোপালপুর(টাঙ্গাইল)প্রতিনিধি:
আপডেট সময়: মঙ্গলবার, ৭ মার্চ, ২০২৩, ৮:২৮ অপরাহ্ণ

ঐতিহাসিক ৭ই মার্চ মার্চ দিবস উপলক্ষে টাঙ্গাইলের গোপালপুরে নানা আয়োজনের মধ্য দিয়ে ঐতিহাসিক ৭ই মার্চ দিবস উদযাপন করা হয়। দিবসটি উপলক্ষে সকালে বঙ্গবন্ধুর প্রতিকৃতি চিরঞ্জিত মুজিবে শ্রদ্ধা নিবেদন ও পুষ্পস্তক অর্পণ করেন। সরকারি অফিস ও বেসরকারি প্রতিষ্ঠান এবং আওয়ামী লীগ সহ সহযোগী সংগঠনের পক্ষে শ্রদ্ধা নিবেদন ও পুষ্পস্তক অর্পণ করেন।
উপজেলা প্রশাসনের আয়োজনে ৭ই মার্চ মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়‌। উক্ত সভায় বক্তারা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ই মার্চ এর ভাষণের তাৎপর্য ও ভাষণের গুরুত্ব তুলে ধরেন।
উপজেলা নির্বাহী অফিসার মো.পারভেজ মল্লিক এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালপুর ও ভূঁঞাপুরের সংসদ সদস্য এমপি ছোট মনির, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ইউনুস ইসলাম তালুকদার ঠান্ডু, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মীর রেজাউল হক, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. আলিম আল রাজী, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও আলমনগর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল মোমেন, থানা অফিসার ইনচার্জ মো. মোশারফ হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট শামসুল আলম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম তালুকদার সুরুজ, প্রেস ক্লাবের সভাপতি জয়নাল আবেদীন, আরো উপস্থিত ছিলেন বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান বৃন্দ ও উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষকগণ ও ছাত্রছাত্রীবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর