শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৩৯ পূর্বাহ্ন

ই-পেপার

লামায় বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চ উদযাপিত

মোঃ নাজমুল হুদা, লামা (বান্দরবান) প্রতিনিধিঃ
আপডেট সময়: মঙ্গলবার, ৭ মার্চ, ২০২৩, ৫:২২ অপরাহ্ণ

নানা কর্মসূচির মধ্য দিয়ে আজ মঙ্গলবার বান্দরবানের লামায় ঐতিহাসিক ৭ মার্চ উদযাপিত হয়েছে। রেসকোর্স ময়দানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সেই ঐতিহাসিক ভাষণের দিনটি উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসন বিস্তারিত কর্মসূচি গ্রহণ করা হয়। ১৯৭১ সালের এই দিনে বঙ্গবন্ধু ঐতিহাসিক রেসকোর্স ময়দানে (বর্তমান সোহরাওয়ার্দি উদ্যান) তাঁর বজ্র নিনাদ কন্ঠে এক কালোত্তীর্ণ ভাষণের মাধ্যমে বাঙালি জাতিকে স্বাধীনতার মন্ত্রে উজ্জীবিত করেন। এই ভাষণের মধ্য দিয়ে তৎকালীন সাড়ে ৭ কোটি মুক্তিকামী বাঙালির আশা-আকাঙ্খার প্রতিফলন ঘটে।
জাতিসংঘের শিক্ষা,বিজ্ঞান ও সাংস্কৃতিক বিষয়ক সংস্থা ইউনেস্কো বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চের ভাষণকে ইতিমধ্যেই বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য হিসেবে স্বীকৃতি দিয়েছে।
দিবসটি উপলক্ষে লামা উপজেলা প্রশাসন ও আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠন জাতীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন, দোয়া ও মিলাদ মাহফিল, আলোচনা সভা ও পুরস্কার বিতরণীসহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করে।
ভোরে লামা উপজেলা পরিষদ কমপ্লেক্স এ জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসটির কর্মসূচি শুরু হয়। পরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে নানা শ্রেনী পেশার মানুষ পুষ্পার্ঘ্য অর্পণ করেন।
এ সময় অন্যান্যের মধ্যে এসময় অংশ নেন লামা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মোস্তফা জামাল,নির্বাহী অফিসার মোঃ মোস্তফা জাবেদ নামে, পৌর মেয়র মোঃ জহিরুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা ও বান্দরবান পার্বত্য জেলা পরিষদ সদস্য শেখ মাহবুবুর রহমান, দুই ভাইস চেয়ারম্যান মিল্কী রাণী দাশ,মোঃ জাহেদ উদ্দীন,সহকারি কমিশনার (ভূমি) লামা আরিফ নিজাম উদ্দিন,থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শহিদুল ইসলাম চৌধুরী, উপজেলা আ.লীগের সহ সভাপতি প্রশন্ন ভট্টাচার্য্য, সাংগঠনিক সম্পাদক প্রদীপ কান্তি দাশ,মোঃ আলমগীর, প্রাণীসম্পদ অফিসার কালী সংকর রায়, লামা প্রেস ক্লাবের সভাপতি প্রিয়দর্শী বড়ুয়া,সরই ইউপি চেয়ারম্যান মোঃ ইদ্রস কোং,লামা সাংবাদিক ইউনিটির সভাপতি মোঃ নাজমুল হুদা,তথ্য অফিসার খন্দকার তৌহিদ, লামা সদর বন রেঞ্জ কর্মকর্তা মোঃ আতিকুল ইসলাম সহ অনেকেই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর