শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৪৬ পূর্বাহ্ন

ই-পেপার

নান্দাইলে ঐতিহাসিক ৭ই মার্চ দিবস উদযাপন

ফরিদ মিয়া, নান্দাইল(ময়মনসিংহ)প্রতিনিধি:
আপডেট সময়: মঙ্গলবার, ৭ মার্চ, ২০২৩, ৫:২২ অপরাহ্ণ

ময়মনসিংহের নান্দাইল উপজেলা প্রশাসনের আয়োজনে যথাযোগ্য মর্যাদায় জাতির জনক বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ই মার্চ দিবস উদযাপন করা হয়েছে। “এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম আমাদের স্বাধীনতার সংগ্রাম” বঙ্গবন্ধুর এই ঐতিহাসিক ভাষণকে জাতিসংঘের ইউনেস্কো স্বীকৃতি দেওয়ায় ৭ই মার্চ দিবসটিকে জাতীয় দিবস হিসাবে উদযাপন করা হয়।
দিবসটি উপলক্ষ্যে মঙ্গলবার  সকাল ১০ টায় উপজেলা পরিষদ চত্বর বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধমে জাতির জনক বঙ্গবন্ধুকে শ্রদ্ধা জানায় নান্দাইল আসনের সংসদ সদস্য আলহাজ্ব আনোয়ারুল আবেদিন খান তুহিন
 উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, আওয়ামীলীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান। পুষ্পস্তবক অপর্ণ শেষে উপজেলা পরিষদ হল রুমে নান্দাইল উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আবুল মনসুরের সভাপতিত্বে কৃষি অফিসার আনিসুজ্জামানের সঞ্চালনায় এক আলোচনা সভা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন  সংসদ সদস্য আলহাজ্ব মো. আনোয়ারুল আবেদীন খান তুহিন, বিশেষ অতিথি উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. হাসান মাহমুদ জুয়েল, পৌর মেয়র রফিক উদ্দিন ভূইয়া,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সারোয়ার হাসান জিটু,  উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মনোয়ারা জুয়েল, নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ মো. মিজানুর রহমান আকন্দ, মুক্তিযোদ্ধা মো. মাজহারুল হক ফকির ও সিনিয়র সাংবাদিক আলম ফরাজি । পরে ৭ই মার্চ দিবসটি উপলক্ষ্য করে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতা অনুষ্ঠানে বিজয়ী ছাত্র-ছাত্রীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়। এতে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তর প্রধানগণ সহ সুশীল সমাজের ব্যক্তিবর্গ, আওয়ামীলীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ও সাংবাদিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর