শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৪৭ পূর্বাহ্ন

ই-পেপার

আগৈলঝাড়ায় শ্রীমতি মাতৃমঙ্গল বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রিড়া ও পুরস্কার বিতরণ সম্পন্ন

আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল:
আপডেট সময়: মঙ্গলবার, ৭ মার্চ, ২০২৩, ৫:০১ অপরাহ্ণ

বরিশালের আগৈলঝাড়া উপজেলা সদরের ঐতিহ্যবাহী শ্রীমতি মাতৃমঙ্গল বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রিড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণ সম্পন্ন হয়েছে।

সোমবার দিনব্যাপী ক্রিড়ানুষ্ঠানে সভাপতিত্ব করেন ম্যানেজিং কমিটির সভাপতি ও আগৈলঝাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি সুনীল কুমার বাড়ৈ।

ক্রিড়ানুষ্ঠান শেষে রাতে অতিথি হিসেবে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন আগৈলঝাড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত, আগৈলঝাড়া উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আবু সালেহ মো. লিটন, উপজেলা সমাজসেবা অফিসার সুশান্ত বালা, ম্যানেজিং কমিটির সদস্য ও প্রেসক্লাব সভাপতি সরদার হারুন রানা, মহিলা আওয়ামী লীগ নেত্রী এলিনা জাহিন পুতুল, বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারুন অর রশিদ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর