শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৩৯ পূর্বাহ্ন

ই-পেপার

আগৈলঝাড়ায় ঐতিহাসিক ৭মার্চ দিবস পালিত

আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল:
আপডেট সময়: মঙ্গলবার, ৭ মার্চ, ২০২৩, ৫:০০ অপরাহ্ণ

বিভিন্ন কর্মসূচীর মধ্যদিয়ে বরিশালের আগৈলঝাড়ায় উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ ও আওয়ামী লীগের উদ্যোগে পরাধীনতা থেকে বাঙালী জাতির মুক্তির সংগ্রামে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭মার্চ প্রদান করা ভাষণ দিবস পালিত হয়েছে।

দিবসটি পালন উপলক্ষে মঙ্গলবার সকাল এগারোটায় উপজেলা সদরের আওয়ামী লীগ কার্যালয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন, শেষে নেতা কর্মীদের সমন্বয়ে বর্নাঢ্য র‌্যালী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

পরে দলীয় কার্যালয়ের সামনে উপজেলা আওয়ামী লীগ সভাপতি সুনীল কুমার বাড়ৈর সভাপতিত্বে ঐতিহাসিক ৭মার্চের ভাষণের পটভূমি তুলে ধরে বক্তব্য রাখেন আগৈলঝাড়া উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আবু সালেহ মো. লিটন।এসময় উপজেলা আওয়ামী লীগের সিনিয়র নেতৃবৃন্দসহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ছাড়াও জনপ্রতিনিধি ও ইউনিয়ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

অন্যদিকে উপজেলা প্রশাসনের উদ্যোগে মঙ্গলবার সকালে জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে উপজেলা নিবাহী কর্মকর্তা মো. শাখাওয়াত হোসেন এর সভাপতিত্বে শহীদ সুকান্ত আবদুল্লাহ হল রুমে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত। পরে হল রুমে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এদিকে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সামনে জাতির পিতার প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করেছেন বীর মুক্তিযোদ্ধাগন। অন্যদিকে উপজেলা গৈলা সরকারী মডেল মাধ্যমিক বিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ঐতিহাসিক ৭মার্চ দিবস পালনের খবর পাওয়া গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর