বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ১১:১১ অপরাহ্ন

ই-পেপার

আগৈলঝাড়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল:
আপডেট সময়: সোমবার, ৬ মার্চ, ২০২৩, ১০:২৬ অপরাহ্ণ

বরিশালের আগৈলঝাড়ায় পানিতে ডুবে সোমবার সকালে এক শিশুর মৃত্যু হয়েছে।
আগৈলঝাড়া থানা পরিদর্শক (তদন্ত) মো. মাজহারুল ইসলাম জানান, উপজেলার বাগধা ইউনিয়নের বাগধা গ্রামের রহমান মিয়ার দুই বছরের ছেলে ইমরান মিয়া খেলতে গিয়ে সবার অজান্তে বাড়ির পাশের পুকুরে পরে যায়।

শিশুর পিতা ইমরান মিয়া জানান, আমার ছেলে ইমরান মিয়াকে না পেয়ে বিভিন্ন স্থানে খুঁজে বাড়ির লোকজন পাশের একটি পুকুরের পানি থেকে ইমরানকে উদ্ধার করে। তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক ডা. অংকুর কর্মকার তাকে মৃত ঘোষণা করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. অংকুর কর্মকার জানান, পানিতে ডুবে মৃত্যু শিশুটি হাসপাতালে আনার আগেই মারা গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর