সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:২৬ পূর্বাহ্ন

ই-পেপার

শিরোনাম :
শিরোনাম :
নাগরপুর–দেলদুয়ার উপজেলার শ্রমিকদের জীবনমান উন্নয়নে ডা. আব্দুল হামিদের মানবিক পরিকল্পনা জামায়াত জান্নাতের মালিক নয়, জামায়াতে ইসলাম প্রকৃত ইসলাম নয়: আব্দুস সালাম পিন্টু তাড়াশে ধানের শীষের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত  আটঘরিয়ায় আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী পাবনা জেলার নির্বাচনী প্রস্তুতিমূলক সমাবেশ  অনুষ্ঠিত  নান্দাইলে ফুলকপি মার্কার নির্বাচনী জনসভা অনুষ্ঠিত চাটমোহরে বিশিষ্ঠ তিন রাজনীতিবিদ রাজা, হীরা ও রুমার মায়ের ইন্তেকাল বেনাপোলে আমদানি পণ্যর ভারতীয় গাড়ি থেকে বিপুল পরিমান চেতনানাশক ট্যাবলেট উদ্ধার গোপালপুরে গণভোট প্রচারণায় আনিকা নার্গিসের হ্যাঁ পক্ষে অব্যাহত তৎপরতা

একান্ত ক্ষতি – কবি জাহিদুল ইসলাম

প্রতিনিধির নাম:
আপডেট সময়: শনিবার, ১৮ জুলাই, ২০২০, ৯:০৭ অপরাহ্ণ

তুমি এসেছিলে
আমি জানি
তুমি জানো নাই
তোমার হাসির অকপট বৃষ্টি ধারায়
আমি কাক ভেজা ভিজেছি অনেক
তোমার অভিমানের তুমুল রোদ্দুরে
শুকিয়েছি নিত্যদিন-
ভেতর বাহির
আমার ভাবনার ছাদে;
তুমি জানো নাই
আমি জানি।

আমার ঈশ্বর
খুব গোপনে তোমাকে
শুধু এ আমার করেছিল
আমি পাপড় ভাজার মতো তোমাকে খেয়েছি!
দারুণ তৃষ্ণায়- তোমাকে গিলেছি- গেলাস গেলাস!
তুমি জানো নাই
আমি জানি।

আমি তোমাকে পাবার দারুণ আমোদে-
উল্টো হয়ে ঝুলে থেকেছি অগাধ
ডানপিটে শিশুর মতো;
বারান্দার গ্রিলে তুমি- যেমন ঝুলিয়ে রাখো
জামা। সেফটিপিনে।
আমি বাতাসের কানে কানে বলেছি সে কথা
তুমি জানো নাই।

তোমার জানা না জানাতে কী এসে যায়-
ক্ষতি যদি কিছু করে থাকি
একান্ত এ আমার করেছি- তোমার তো নয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর