সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:২৫ পূর্বাহ্ন

ই-পেপার

শিরোনাম :
শিরোনাম :
নাগরপুর–দেলদুয়ার উপজেলার শ্রমিকদের জীবনমান উন্নয়নে ডা. আব্দুল হামিদের মানবিক পরিকল্পনা জামায়াত জান্নাতের মালিক নয়, জামায়াতে ইসলাম প্রকৃত ইসলাম নয়: আব্দুস সালাম পিন্টু তাড়াশে ধানের শীষের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত  আটঘরিয়ায় আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী পাবনা জেলার নির্বাচনী প্রস্তুতিমূলক সমাবেশ  অনুষ্ঠিত  নান্দাইলে ফুলকপি মার্কার নির্বাচনী জনসভা অনুষ্ঠিত চাটমোহরে বিশিষ্ঠ তিন রাজনীতিবিদ রাজা, হীরা ও রুমার মায়ের ইন্তেকাল বেনাপোলে আমদানি পণ্যর ভারতীয় গাড়ি থেকে বিপুল পরিমান চেতনানাশক ট্যাবলেট উদ্ধার গোপালপুরে গণভোট প্রচারণায় আনিকা নার্গিসের হ্যাঁ পক্ষে অব্যাহত তৎপরতা

অভিযোগ – কবি জাহিদুল ইসলাম

প্রতিনিধির নাম:
আপডেট সময়: শনিবার, ১৮ জুলাই, ২০২০, ৯:০৫ অপরাহ্ণ

হে ঈশ্বর! ভগোবান!
তুমি মানুষ বানালে ঠিক আছে
উঁইপোকা ছারপোকা তাও চলে
গোবরে পোকা পর্যন্ত মানা যায়
কি কারণে তুমি বলো-
গরিব নামের এই আজব প্রাণীটাকে বানালে
এই অপদার্থ প্রজাতিটা কি কাজে আসে শুনি?

না বিদ্যে আছে, না বুদ্ধি আছে,
ইংরেজি জানে না
গণিত জানে না
বিজ্ঞান জানে না
একটু আধটু ধর্ম গোঁড়া
ধর্ম সে তো সভ্যতার উন্নতির অন্তরায়!

বানালে তো বানালেই, তুমি মুখটা কেন দিতে গেলে
মাগো বাবাগো ভাইগো আপাগো বলে চিল্লাচিল্লি করে,
একটু আধটু কাজে লাগলে
বেতন চাই বেতন চাই করে মাথা খায়
কোন দূর্যোগ এলেই- ত্রাণ চাই ত্রাণ চাই
এ যন্ত্রণায় ঘরে থাকাও দায়
টিভি খুললেই খালি ওদের কথা।

তুমি বানালে এখন তুমি সামলাও
তোমার আসমানে কতো জায়গা
তোমার কাছে উঠিয়ে নাও
খালি ভোটের আগে নামিয়ে দিও;
মিছিলে লোক লাগে তো!
আপাততো নিয়ে নাও- অশান্তি দিও না,
ওদের আর্তচিৎকারে –
আমি নামাজ পড়তে পারি না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর