আজ বৃহস্পতিবার (২ মার্চ) সকাল ১১টায় উপজেলা হল রুমে ভোটার দিবস পালিত হয়।উপজেলা নির্বাহী কর্মকর্তা পাপিয়া আক্তারের সভাপতিত্বে উপস্থিতি ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আরিফুন্নাহার রিতা, বাসাইল প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ মাহমুদ হাসান, উপজেলা আওয়ামীলীগ সভাপতি হাজী মতিয়ার রহমান গাউজ, পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহিম, বীর মুক্তিযোদ্ধা হারুন অর রশীদ প্রমুখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা নির্বাচন অফিসার মনিশংকর রায়।