বান্দরবানের লামায় অটিজম ও নিউরো ডেভেলপমেন্টাল ডিসএ্যাবিলিটিজ (এনডিডি) বিষয়ক দিনব্যাপী ওরিয়েন্টেশন ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২ মার্চ,২০২৩ ইং) লামার মূখ হাইস্কুলে উপজেলা পর্যায়ে দিনব্যাপী ন্যাশনাল একাডেমি ফর অটিজম এন্ড নিউরো ডেভেলপমেন্টাল ডিসএবিলিটিজ, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর এর আয়োজনে ওরিয়েন্টেশন প্রোগ্রাম এ সময় প্রধান অতিথি হিসেবে অংশ নেন লামা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মোস্তফা জামাল।
উদ্বোধক ছিলেন লামা উপজেলা নির্বাহী অফিসার মোঃ মোস্তফা জাবেদ কায়সার।
লামা উপজেলা শিক্ষা অফিসার (অতিরিক্ত দায়িত্বে) শরীৎ কুমার চাকমার সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন লামা উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মিল্কী রাণী দাশ,মোঃ জাহেদ উদ্দীন প্রমূখ।
ট্রেইনার ছিলেন লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর মেডিকেল অফিসার ডাঃ সাজিনাতুল মারুয়া, প্রকল্প কর্মকর্তা (এনএএএনডি) এ.এম.সাইফুল ইসলাম, ফেনী টিচার্স ট্রেনিং কলেজ এর প্রভাষক মোঃ কামরুজ্জামান মিয়াসহ শিক্ষক- শিক্ষার্থী, ইমাম,জনপ্রতিনিধি ও সাংবাদিকরা।
সভায় প্রশিক্ষকবৃন্দ অটিজম বিষয়ক বিভিন্ন তথ্য তুলে ধরেন। অটিজম বিষয়ক আইনের প্রয়োগ ও প্রতিকার। অটিজম শিশুরা অন্য শিশুদের মতোই শুধুমাত্র তাদের বিকাশ জনিত সমস্যা রয়েছে। তাই তাদের বাড়তি যত্নের আহবান পরিবারের প্রতি ও সামাজিকভাবে আরো দায়িত্বশীল হওয়ার আহবান জানানো হয়। তাহলেই তারা অন্য শিশুদের যতো স্বাভাবিকভাবে বেড়ে উঠবে। অটিজম শিক্ষার্থীদের একীভূতকরণের মাধ্যমে শিক্ষা প্রদান। সেই সাথে সকল বিদ্যালয়ে তাদের ভর্তি নিশ্চিত করতে ও তাদের প্রতি শিক্ষকদের বাড়তি যত্ন নেওয়ার আহবান জানানো হয়।