বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৩৪ অপরাহ্ন

ই-পেপার

অভয়নগরে জাতীয় বীমা দিবস উদযাপন

মোঃ কামাল হোসেন, অভয়নগর প্রতিনিধি:
আপডেট সময়: বৃহস্পতিবার, ২ মার্চ, ২০২৩, ২:৫০ অপরাহ্ণ

আমার বীমা আমার সম্পদ, বীমা করলে থাকবে নিরাপদ’-এ স্লোগানকে সামনে রেখে,জাতীয় বীমা দিবস উদযাপন করা হয়েছে। বুধবার (১ মার্চ) সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিষদ চত্বরে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মেজবাহ উদ্দীন প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ ফরিদ জাহাঙ্গীর। তিনি বলেন, ১৯৬০ সালে ১ মার্চ তৎকালীন আলফা ইন্স্যুরেন্স কোম্পানিতে অঞ্চল প্রধান হিসেবে যোগ দিয়েছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। রাজনীতি নিষিদ্ধের ওই সময়ে বঙ্গবন্ধু বীমা খাতে যোগ দিয়েছিলেন। বীমা কোম্পানির কর্মী হিসেবে তিনি সারা দেশে ভ্রমণ করেছিলেন। এ জন্য সরকার ১ মার্চকে বীমা দিবস উদযাপন করার সিদ্ধান্ত নেয়।
তিনি আরও বলেন, বীমার মূল সমস্যা হচ্ছে সচেতনতার অভাব। আমরা মানুষের সামনে বীমার গুরত্ব তুলে ধরতে পারিনি এবং স্বচ্ছ কর্মি দ্বারা বীমা কোম্পানি পরিচালনা করতে হবে যাতে করে কোন গ্রাহক যেনো প্রতারিত না হয়। সময়ের সঙ্গে তালমিলিয়ে দেশ যেভাবে এগিয়ে যাচ্ছে বীমা খাতকে পরিবর্তন হতে হবে তাহলে দেশ আরো এগিয়ে যাবে।  এ বিষয়ে প্রশিক্ষণের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। অভয়নগর উপজেলা  নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেজবাহ উদ্দীন বক্তব্যে বলেন ২০৪১ সালের এ্যাম্বিশানকে সামনে রেখে সম্পূর্ণ অনলাইন ভিত্তিক দূর্নীতি মুক্ত কোম্পানি পরিচালিত হলে বাংলাদেশ আরো ডিজিটাল হবে। স্মার্ট বাংলাদেশে পরিনত হবে। মানুষ বীমা করে তার জীবনের ঝুঁকি রেখে আমানত হিসাবে তাই তাদের দাবি সঠিক সময়ে বুঝিয়ে দিতে হবে। আরো বক্তব্য রাখেন জনস্বাস্থ্য বিষয়ক কর্মকর্তা মো.মাহামুদুর আলা তিনি বলেন বাইরের দেশে বীমা সম্পর্কে সবাই সচেতন এ দেশকে এগিয়ে নিতে দেশের মানুষকে বীমা সম্পর্কে অবগতি করতে হবে। আরো বক্তব্য রাখে সোনালী লাইফ ইন্সুইরেন্স কোম্পানীর এফএ মিজানুর রহমান বিপ্লব সে কোম্পানির সম্পর্কে অবগতি করার জন্য বলেন বাংলাদেশের সম্পূর্ণ অনলাইন ও মাত্র সাতদিনে ক্লেম দেয় ও মেছুরিটির ১দিন আগে গ্রহকের টাকা বুঝিয়ে দেয় একমাত্র সোনালী লাইফ ইন্সুইরেন্স এ বলে দাবি করেন। আরো বক্তব্য রাখেন জীবন বীমা কর্পোরেশনের ডি জি এম রেজাউল করিম ও পপুলার লাইফ ইন্সুইরেন্সের ডি জি এম মো.শাহিনুর রহমান। উপস্থিত ছিলেন আরো অনেকে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর