সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫১ অপরাহ্ন

ভাষা – মুহাম্মদ আলম জাহাঙ্গীর

চলনবিলের আলো ডেস্ক:
আপডেট সময়: রবিবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৩, ১০:১২ অপরাহ্ন

বাংলা ভাষায় কথা বলি
বাংলায় উঠি বসি,
বাংলা ভাষা সবার সেরা
যেনো হীরের রশি।
বাংলায় করি লেখাপড়া
বাংলায় করি খেলা,
বাংলা আমার প্রাণের ভাষা
করি না কেউ হেলা।
বাংলায় করি বেঁচাকেনা
বাংলায় করি কর্ম,
বাংলায় জানি বিশ্বটাকে
সকল জাতির ধর্ম।
বাংলা ভাষা আনলো যারা
প্রাণ বিসর্জন দিয়ে,
তাঁরা জাতির শ্রেষ্ঠ সন্তান
গর্ব তাদের নিয়ে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর