বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ১১:০৯ অপরাহ্ন

ই-পেপার

বঙ্গবন্ধু উপলব্ধি করেছিলেন শিক্ষাই জাতির মেরুদন্ড: আমির হোসেন আমু

রিয়াজুল ইসলাম বাচ্চু,ঝালকাঠি:
আপডেট সময়: শুক্রবার, ৩ ফেব্রুয়ারি, ২০২৩, ৭:২৯ অপরাহ্ণ

১৪ দলের মুখপাত্র  ঝালকাঠি-২ আসনের সংসদ সদস্য আমির হোসেন আমু বলেছেন, আওয়ামী লীগ সরকার শিক্ষাবান্ধব সরকার। স্বাধীনতার পর সারা দেশে যখন অভাব অনটন আর ধ্বংশসপ্রাপ্ত, তখন বঙ্গবন্ধু উপলব্ধি করেছিলেন শিক্ষাই জাতির মেরুদন্ড। তাই সর্বপ্রথম তিনি প্রাথমিক শিক্ষাকে জাতিয়করণ করার মধ্য দিয়ে শিক্ষাব্যবস্থায় আমুল পরিবর্তনের লক্ষে এগিয়ে গিয়েছিলেন।
শুক্রবার সকালে ঝালকাঠি জেলার নবগ্রাম ইউনিয়নের বাউকাঠি বিন্দুবাসিনী মাধ্যমিক বিদ্যালয়ের শতবর্ষ উদযাপন অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
ঝালকাঠি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবেকুন নাহারের সভাপতিত্বে অনুষ্ঠানে জেলা প্রশাসক ফারাগুল নিঝুম, পুলিশ সুপার আফরুজুল হক টুটুল, জেলা আওয়ামী লীগ সভাপতি সরদার মো: শাহ আলম, সাধারণ সম্পাদক জেলা পরিষদ চেয়ারম্যান এড, খান সাইফুল্লাহ পনিরসহ গণ্যমাণ্য ব্যক্তিবর্গ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
আলোচনা অনুষ্ঠান শেষে বাউকাঠি বিন্দুবাসিনী বিএম কারিগারি কলেজের নব নির্মিত ভবনের উদ্বোধন করেন প্রধান অতিথি আওয়ামী লীগের বর্ষিয়ান নেতা আমির হোসেন আমু।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর