বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ১১:০৯ অপরাহ্ন

ই-পেপার

প্রধানমন্ত্রীর সহযোগিতা নিয়ে রংপুরকে একটি স্মার্ট, উন্নত সিটি গড়বেন: মেয়র

আবু তালেব,স্টাফ রিপোর্টার:
আপডেট সময়: শুক্রবার, ৩ ফেব্রুয়ারি, ২০২৩, ৭:০৩ অপরাহ্ণ

রসিক নির্বাচনে  নবনির্বাচিত মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা বলেছেন, প্রধানমন্ত্রীর সহযোগিতা নিয়ে রংপুরকে একটি স্মার্ট, উন্নত সিটি গড়ার যে প্রত্যয় তা বাস্তবায়নে তিনি নিরলসভাবে কাজ করে যাবেন।

বাংলাদেশ আওয়ামী লীগ সরকারের বঙ্গ কন‍্যা প্রধানমন্ত্রীর কাছ থেকে শপথ গ্রহণ করে (২ ফেব্রুয়ারি) বৃহস্পতিবার  রংপুরে ফিরে তিনি একথা বলেন। এর আগে গত ৩১ জানুয়ারি তিনি শপথ গ্রহণ করেন।

শপথ গ্রহণ শেষে বৃহস্পতিবার রংপুর ফিরলে জাতীয় পার্টিসহ দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মোটরসাইকেল নিয়ে শোভাযাত্রা বের করে। পরে নেতাকর্মীরা ফুলেল শুভেচ্ছা জানান সিটি মেয়রকে।

মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা বলেন, প্রধানমন্ত্রী বলেছেন যে দলেরই প্রার্থী নির্বাচিত হোক, তিনি উন্নয়ণের ধারা অব্যাহত রাখবেন এবং চাহিদা অনুযায়ী বরাদ্দ দেবেন। তিনি আশা করেন প্রধানমন্ত্রী প্রত্যাশা অনুযায়ী বরাদ্দ দেবেন।

এ সময় রংপুর সিটি করপোরেশনেরর কর্মকর্তা প্রধান নির্বাহী রুহুল আমিন মিঞা, ম্যাজিস্ট্রেট মাহমুদ হোসেন মৃধা, জেলা জাতীয় পার্টির আহবায়ক বীর মুক্তিযোদ্ধা আবুল মাসুদ চৌধুরী নান্টু, যুগ্ম আহবায়ক আব্দুর রাজ্জাক, রংপুর মহানগর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক এইচ এম ইয়াছিরসহ দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

রসিক নির্বাচনে দ্বিতীয়বারের মতো মেয়র হিসেবে নির্বাচিত হওয়ায় দায়িত্ব বেড়ে গেছে উল্লেখ করে মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা বলেন, সততা ও নিষ্ঠার সাথে কাজ করে আগামী ৫ বছরে রংপুরের বৈপ্লবিক পরিবর্তন করতে চাই।

রসিক মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা বলেন, রংপুর নগরীর উন্নয়নের জন্য ১ হাজার ৬৮০ কোটি টাকার উন্নয়ন প্রকল্প প্রস্তাবনা দাখিল করেছি। চিকলী পার্কের জন্য ৪৯ কোটি টাকার একটি উন্নয়ন প্রকল্প জমা হয়েছে। শ্যামাসুন্দরী খালের উন্নয়ন নিয়েও একটি প্রকল্প জমা দিয়েছি। বিগত সময়ে করোনার জন্য শ্যামাসুন্দরী খালের উন্নয়ন করা সম্ভব হয়নি। এবার বিভাগীয় প্রশাসনের সাথে সেতুবন্ধনের মাধ্যমে আমরা শ্যামাসুন্দরী খালের উন্নয়ন করবো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর