বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ১১:১০ অপরাহ্ন

ই-পেপার

অভয়নগরে কিশোরীদের সচেতনতামূলক প্রশিক্ষণ অনিুষ্ঠিত

মোঃ কামাল হোসেন, অভয়নগর প্রতিনিধি:
আপডেট সময়: বৃহস্পতিবার, ২ ফেব্রুয়ারি, ২০২৩, ৯:২১ অপরাহ্ণ

অভয়নগরে কিশোরীদের সচেতনতামূলক প্রশিক্ষণ অনিুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা ১১ টায়  হিদিয়া আহাদ নাজের হেলাল উদ্দীন মাধ্যমিক বিদ্যালয়ে উপজেলা পল্লী উন্নয়ন এর আওতায় দরিদ্র মহিলাদের জন্য সমন্বিত পল্লী উন্নয়ন কর্মসংস্থান সহয়তা প্রকল্প (ইরেসপো) ২য় পর্যায়ে কিশোরীদের সচেতনতামূলক প্রশিক্ষণ অনিুষ্ঠিত হয়। হিদিয়া আহাদ নাজের হেলাল উদ্দীন মাধ্যমিক বিদ্যালয়ে  প্রধান শিক্ষক এস এম মিজানুর রহমান ব্শ্বিাসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মেজবাহ উদ্দীন। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শহিদুল ইসলাম ও নওয়াপাড়া প্রেস ক্লাবের সভাপতি নজরুল ইসলাম মল্লিক, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার মেহেদী হাসান । এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নওয়াপাড়া প্রেস ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ মাসুদ তাজ, দফতর সম্পাদক শাহিন আহমেদ, সদস্য তাওহীদ আল হাসান, শ্রৈণী শিক্ষক সাইফুল আলমসহ শিক্ষক মন্ডলী। অনুষ্ঠান সঞ্চলনা করেন মো. শরিফুল ইসলাম। এসময় কিশোরীদের সচেতনতামূলক প্রশিক্ষণ প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মেজবাহ উদ্দীন। পরে প্রধান অতিথির হাত থেকে কিশোরীদের মধ্যে পুরষ্কার তুলে দেওয়া হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর