অভয়নগর উপজেলার ৭নং শুভরাড়া ইউনিয়নের দক্ষিন গোপিনাথপুরের পুপের বিলে মাছের ঘের দখলকে কেন্দ্র করে দু পক্ষের টানটান উত্তেজনার মধ্যে সোমবার রাত ৩টার দিকে মাছের ঘেরের পাহারাদারের থাকা ঘর সহ ফিড জাতীয় মাছের খাবার পুড়িয়ে দেওয়ায় লক্ষাধিক টাকার মালামাল পুড়ে ছাই ও ৫০ টির ও বেশি ধরন্ত লাও গাছ এবং দু পাড়ের শরিষা ক্ষেত কাটার খবর পাওয়া গেছে। খবর পেয়ে গতকাল মঙ্গলবার দুপুর ৩ টায় ঘটনা স্থল পরিদর্শনে দেখাগেছে গোপিনাথপুর মোড়র মার্কেটের প্রায় দু কিলোমিটার ভিতরে পুর্বের বিলের ১২৫ শতক জমির মালিক হাফেজ মনিরুজ্জামান রহমানের কাছথেকে লিজ গ্রহন করে স্থানীয় মৃত কাজী মুদাচ্ছেরের ছেলে আসাদুজ্জামান(৪৫) লিজ নিয়ে দীর্ঘ ৫ বছর ধরে মাছচাষ করে আসছে, খোজ নিয়ে জানাযায় জমিল মালিক পক্ষ বেশি টাকা হারি পেয়ে ইলিয়াস কাজী ও মাহাবুরের কাছে লিজ প্রদান করে। ২য় পক্ষ লিজ নিয়ে মাছের ঘের দখলে গেলে ঘটে এ বিপত্তি।এবিষয়ে কাজী আসাদুজ্জামান জানান, মালিক পক্ষ আমার কাছ থেকে চলতি বছর হারির টাকা নিয়ে আবার অন্য লোকের কাছথেকে বেশিটাকা পেয়ে একই মাছেঘের তাদের কাছে ও লিজ প্রদান করে। তিনি আরো বলেন কে বা কারা গত রাত ৩ টারদিকে কাজী আসাদুজ্জামানের মাছের ঘেরের ঘরে আগুন দিয়ে ধরিয়ে দিয়েছে তার মাছের ঘেরের মধ্যে থাকা ২০ বস্তা ছোট মাছের খাবার,৫ বস্তাখৈল,১১ পিচ নেটের জাল,কাথা বালিশ,কম্বল সহ সব পুড়ে প্রায় লক্ষাধিক টাকার ক্ষতি করেছে ।এ বিষয়ে জমির মালিক মনিরুজ্জামানের সাথে কথা বলতে তার ব্যবহৃত ০১৭১৮ ৮৪৫২৮১ নম্বরে যোগাযোগ করতে গেলেতা বন্ধ পাওয়াযায়।স্থানীয় ওয়ার্ডের মেম্বর হফিজুর রহমান জানিয়েছেন মাছের ঘেরের ঘর পুড়েছে ঘটনা সত্য তবে তিনি ঘটনা স্থলে জাননি।এবিষয় ৭ নং শুভরাড়া ইউনিয়নের চেয়ারম্যান মাওঃ জহুরুল হক জানান গোপিনাথপুর গ্রামের ঘর বা মাছের ঘর পুড়ানোর কোন সংবাদ তাঁর কাছে আসেনি। তবে সিদ্ধিপাশা ইউনিয়নের আমতলা পুলিশ ক্যাম্পের এস আই আকরাম হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে জানিয়েছেন ঘর পুড়েছে ক্যাম্প পুলিশ ঘটনা স্থাল পরিদর্শন করেছে ঘটনার তদন্ত চলছে।