বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৪০ অপরাহ্ন

ই-পেপার

নাগরপুরে আ.লীগ কেন্দ্রীয় নেতা তারানা হালিমের  সাথে জাতীয় সাংবাদিক সংস্থার শুভেচ্ছা বিনিময়

ডা.এম.এ.মান্নান,স্টাফ রিপোর্টারঃ
আপডেট সময়: বুধবার, ১ ফেব্রুয়ারি, ২০২৩, ১০:১২ অপরাহ্ণ

টাঙ্গাইলের নাগরপুরে জাতীয় সাংবাদিক সংস্থা’র নবগঠিত উপজেলা কমিটি’র নেত্ববৃন্দগণ বাংলাদেশ আ.লীগ কেন্দ্রীয় কার্য নির্বাহী কমিটি’র সম্মানিত সদস্য এড. তারানা হালিম এর সাথে সৌজন্য সাক্ষাৎ ও ফুলের শুভেচ্ছা বিনিময় করেছেন।
বুধবার (১ লা ফেব্রুয়ারি) দুপুরে ধুবড়িয়া ইউনিয়নের ডিজিটাল বাজার এলাকায় প্রথমে সৌজন্য সাক্ষাৎ শেষে নাগরপুরের কৃতি সন্তান হিসেবে আ.লীগ কেন্দ্রীয় কার্য নির্বাহী কমিটিতে স্থান পাওয়ায় জাতীয় সংসদের সংরক্ষিত আসনের সাবেক দুইবারের সংসদ সদস্য এবং তথ্য,ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সাবেক প্রতিমন্ত্রী এড. তারানা হালিমকে
জাতীয় সাংবাদিক সংস্থা নাগরপুর ইউনিটের নবগঠিত কমিটির পক্ষ থেকে ফুলের শুভেচ্ছা জানানো হয় এবং জাতীয় সাংবাদিক সংস্থা নাগরপুর শাখার নতুন কমিটি গঠন সম্পর্কে অবগত করে সংক্ষিপ্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এ প্রসঙ্গে জাতীয় সাংবাদিক সংস্থা নাগরপুর ইউনিট সভাপতি এস এম আনোয়ার বলেন, আমরা সংগঠনের পক্ষ থেকে নাগরপুরের গর্ব সাবেক প্রতিমন্ত্রী তারানা হালিম আপা’র সাথে শুভেচ্ছা বিনিময় করেছি। তিনি আমাদের নতুন কমিটি’কে শুভকামনা জানিয়েছেন। তিনি নাগরপুরে সাংবাদিকতার সঠিক চর্চা ও বিকাশ করতে আমাদের ভূমিকা রাখার আহ্বান করেছেন।
 এছাড়াও কেন্দ্রীয় আ.লীগ নির্বাহী কমিটিতে স্থান পাওয়ায় জাতীয় সাংবাদিক সংস্থার পক্ষ শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছি।
এ সময় আরো উপস্থিত ছিলেন জাতীয় সাংবাদিক সংস্থা নাগরপুর ইউনিট এর, সিনিয়র সহ-সভাপতি মো: আল মামুন রাজু,সহ-সভাপতি কামরুল ইসলাম(কোহিনুর),সিনিয়র যুগ্ম সম্পাদক, মো:মহিদুল ইসলাম (রাশেদ)সাংগঠনিক সম্পাদক, মেহেদী হাসান সজীব,কোষাধ্যক্ষ রিপন কুমার সাহা, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মোঃ রিফাত মিয়া প্রমুখ,
এ সময় কেন্দ্রীয় আ.লীগ সদস্য এডভোকেট তারানা হালিম বলেন,দলবল নির্বিশেষে নিঃস্বার্থভাবে কাজ করে যেতে হবে মানুষের কল্যাণের জন্য, মানুষের মাঝে সত্য তুলে ধরতে হবে এবং অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।
উল্লেখ্য গত বুধবার, ২৫ জানুয়ারি ২০২৩ জাতীয় সাংবাদিক সংস্থার নাগরপুর ইউনিট কমিটি ১৭ সদস্য বিশিষ্ট কমিটি এক বছরের জন্য  অনুমোদন দেন জাতীয় সাংবাদিক সংস্থা টাঙ্গাইল জেলা ইউনিট।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর