বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:২৩ অপরাহ্ন

ই-পেপার

ধ্রুবতারার আয়োজনে ঝালকাঠি  সিভিল সার্জনকে সংবর্ধনা

রিয়াজুল ইসলাম বাচ্চু,ঝালকাঠি:
আপডেট সময়: সোমবার, ৩০ জানুয়ারি, ২০২৩, ১০:২১ অপরাহ্ণ

ধ্রুবতারার আয়োজনে ঝালকাঠি  সিভিল সার্জনকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। ৩০ জানুয়ারী (সোমবার) দুপুর ১২ টায় ধ্রুবতারা ইয়ূথ ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (DYDF) ঝালকাঠি জেলা শাখার আয়োজনে উপজেলার কৃষি মিলনায়তনে ঝালকাঠি জেলার নব নিযুক্ত সিভিল সার্জন ডা.এইচ এম জহিরুল ইসলামকে সংবর্ধনা দেয়া হয়।
সংবর্ধনা অনুষ্ঠানের সংগঠনের জেলা সভাপতি মোঃ শাকিল হাওলাদার রনি’র সভাপতিত্বে ও অনুষ্ঠান সম্পাদক হাবিবা হিরা’র উপস্থাপনায় প্রধান অতিথি হিসেবে ছিলেন ডা. এইচ এম জহিরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা মহিলা ভাইসচেয়ারম্যান ও ধ্রুবতারার উপদেষ্টা ইসরাত জাহান সোনালী,  যুব উন্নয়ন কর্মকর্তা ও কবি, লেখক মোঃ আল-আমীন বাকলাই, সমাজ সেবক ও উপদেষ্টা মোঃ ছবির হোসেন, উপদেষ্টা হাসান মাহমুদ, নবগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুল হক আকন্দ,  শুভাকাঙ্ক্ষী প্রশান্ত দাস হরি সাধারণ সম্পাদক শফিক রুবেল সহ অনন্য সদস্যবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর