বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:২৩ অপরাহ্ন

ই-পেপার

রামগড়ে বিজিবি’র ত্রাণ ও শীতবস্ত্র বিতরণ

বেলাল হোসাইন, খাগড়াছড়ি প্রতিনিধি:
আপডেট সময়: সোমবার, ৩০ জানুয়ারি, ২০২৩, ৪:৩০ অপরাহ্ণ

খাগড়াছড়ির রামগড় ৪৩ বিজিবি’র সহযোগিতায় দু:স্থ ও অসহায়দের মাঝে শীতবস্ত্র,নগদ অর্থ,সেলাইমেশিন,ঢেউটিন সহ ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।

সোমবার (৩০ জানুয়ারী) রামগড় ৪৩ বিজিবি’র জোন অধিনায়ক লে.কর্নেল হাফিজুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জোন এলাকার অসহায় ও দু:স্থ  পরিবারের মাঝে উন্নয়ন কর্মসূচির আওতায় নগদ অর্থ ও ত্রাণ সামগ্রী বিতরণ করেন।

বিতরণের মধ্যে ছিলো নগদ অর্থ, চিকিৎসা সহায়তা, সেলাই মেশিন, বাদ্যযন্ত্র, ঢেউটিন, শীতবস্ত্র ও বিবাহকালীন অর্থ সহায়তা।

এসময় তিনি বলেন, এখানে বসবাসরত জাতি ধর্ম-নির্বিশেষে সবাই আমরা বাংলাদেশেী। ধর্মের ভিত্তিতে কোন ধরনের বিভাজন করা যাবে না। পাহাড়ে বসবাসরত সবাই আমরা ভাই-ভাই। যেকোন মূল্যে সাম্প্রদায়িক সম্প্রীতি অটুট রাখতে হবে। আমরা শান্তি, সম্প্রীতি, উন্নয়ন ও সীমান্ত রক্ষার পাশাপাশি অসহায় মানুষদের সহায়তা দিয়ে আসছি। আগামীতেও অব্যাহত থাকবে।

বিতরণকালে রামগড় জোনের সহকারী পরিচালক রাজু আহমেদসহ, বিজিবির বিভিন্ন স্তরের কর্মকর্তা ও বিজিবি’র সদস্যরা সহ উপকারভোগীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর