বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:২৩ অপরাহ্ন

ই-পেপার

রামগড়ের দুর্গম এলাকায় বিজিবি’র বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান

বেলাল হোসাইন, খাগড়াছড়ি প্রতিনিধি:
আপডেট সময়: রবিবার, ২৯ জানুয়ারি, ২০২৩, ৩:৫১ অপরাহ্ণ

খাগড়াছড়ির রামগড়ে প্রায় তিন শতাধিক অসহায় ও দরিদ্র রোগীদের দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা দিয়েছে ৪৩ বর্ডার গার্ড ব্যাটালিয়ন ( বিজিবি) রামগড় জোন।

রোববার (২৯জানুয়ারি) সকাল ৯  টার দিকে রামগড় ব্যাটালিয়নের আওতাধীন রামগড় ইউনিয়নের দাতারাম পাড়া এলাকায় চিকিৎসা সেবার আয়োজন করা হয়।

৪৩ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল হাফিজুর রহমান এই চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন করেন । আর এতে  মেডিকেল ক্যাম্প সেবার দায়িত্বে ছিলেন ২ জন চিকিৎসক।

বিজিবি অধিনায়ক লে. কর্নেল হাফিজুর রহমান বলেন, এলাকায় চোরাচালান রোধ ও কল্যাণকর কাজে জনসাধারণকে সচেতন করার লক্ষ্যে অসহায় ও দরিদ্র জনগোষ্ঠীকে এই সেবা দেয়া হচ্ছে। এ ধরনের ক্যাম্প আরও করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর