বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৪৪ অপরাহ্ন

ই-পেপার

ববি’র শিক্ষার্থীদের মশাল মিছিল

রুবিনা আজাদ, আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল:
আপডেট সময়: শুক্রবার, ২৭ জানুয়ারি, ২০২৩, ৬:১৭ অপরাহ্ণ

বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) গণিত বিভাগের শিক্ষার্থী মহিউদ্দিন আহমেদ সিফাতকে আবাসিক হলে প্রবেশ করে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখমের ঘটনায় সকল জড়িতদের গ্রেপ্তারের দাবিতে মশাল মিছিল করেছেন ববি’র সাধারণ শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার দিবাগত রাতে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে মশাল মিছিলটি বের করার পূর্বে শিক্ষার্থীরা জানান, হামলার ঘটনায় জড়িতদের মধ্যে পুলিশ এখন পর্যন্ত চারজনকে গ্রেপ্তার করেছেন। এ ঘটনায় জড়িত বাকি আসামিদের এখনও পুলিশ গ্রেপ্তার করতে পারেনি। সিসি ক্যামেরার ফুটেজ দেখে হামলার সাথে জড়িতদের শনাক্ত করে সবাইকে গ্রেপ্তার না করা পর্যন্ত শিক্ষার্থীরা আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন।

উল্লেখ্য, গত ২৪ জানুয়ারি ভোর সাড়ে পাঁচটার দিকে বিশ্ববিদ্যালয়ের শের-ই-বাংলা আবাসিক হলের একটি রুমে হেলমেট পরিহিত একদল যুবক সশস্ত্র অবস্থায় প্রবেশ করে ছাত্রলীগ নেতা মহিউদ্দিন আহমেদ সিফাতকে কুপিয়ে এবং অপর দুই শিক্ষার্থীকে পিটিয়ে আহত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর