বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:১৫ অপরাহ্ন

ই-পেপার

রামগড়ে বীর মুক্তিযোদ্ধা চাঁন মিয়ার দাফন সম্পন্ন

বেলাল হোসাইন, খাগড়াছড়ি প্রতিনিধি:
আপডেট সময়: বৃহস্পতিবার, ২৬ জানুয়ারি, ২০২৩, ৩:৫৪ অপরাহ্ণ

খাগড়াছড়ির রামগড়ে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা চাঁন মিয়ার দাফন সম্পন্ন হয়েছে। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৮১বছর।তিনি স্ত্রী,তিন ছেলে ও দুই মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
সোমবার (২৬ জানুয়ারি) দুপুর ২টায় রামগড় পৌরসভার বল্টুরামটিলার ইসলামপুর কবরস্থানে তাকে দাফন করা হয়। এর আগে ইসলামপুর জামে মসজিদে প্রাঙ্গনে নামাযের জানাজা অনুষ্ঠিত হয়।
মুক্তিযোদ্ধা চাঁন মিয়ার দাফনের আগে রামগড় থানা পুলিশের  একটি চৌকস দল রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)মিজানুর রহমানের নেতৃত্বে গার্ড অব অনার প্রদান করেন।রামগড় উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও)মমতা আফরিন বীর মুক্তিযোদ্ধার মরদেহে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।
এ সময় রামগড় উপজেলা পরিষদের চেয়ারম্যান বিশ্ব ত্রিপুরা, সাবেক উপজেলা মুক্তিযোদ্বা কমান্ডার মফিজুর রহমান,
স্থানীয় কাউন্সিলর আব্দুল হক, জনপ্রতিনিধি, বীর মুক্তিযোদ্ধাগণ, রাজনৈতিক – সামাজিক নেতৃবৃন্দ সহ অনেকে উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর