বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:১৫ অপরাহ্ন

ই-পেপার

নাগরপুরে শেখ কামাল আন্তঃস্কুল ও মাদ্রাসা অ্যাথলেটিকস প্রতিযোগিতা অনুষ্ঠিত

আমজাদ হোসেন রতন, সিনিয়র স্টাফ রিপোর্টার:
আপডেট সময়: বুধবার, ২৫ জানুয়ারি, ২০২৩, ৭:২৪ অপরাহ্ণ

টাঙ্গাইলের নাগরপুরে শেখ কামাল আন্তঃস্কুল ও মাদ্রাসা অ্যাথলেটিকস প্রতিযোগিতা ২০২৩ অনুষ্ঠিত হয়েছে। বুধবার দিন ব্যাপী উপজেলা প্রশাসনের উদ্যোগে সরকারি যদুনাথ পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের মাঠে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার ওয়াহিদুজ্জামান এর সভাপতিত্বে ও ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক মো. জাকির হোসেন তালুকদারের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটু।
এ সময় সহকারি কমিশনার ভ‚মি মো. ইকবাল হোসেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. হুমায়ুন কবীর, মহিলা ভাইস চেয়ারম্যান ছামিনা বেগম শিপ্রা, মাধ্যমিক শিক্ষা অফিসার মো.শাহিনুর রহমান, সরকারি যদুনাথ পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের (ভারঃ) প্রধান শিক্ষক মো. শফিকুল ইসলাম সবুজ, গয়হাটা উদয়তারা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল আওয়াল মিলন, উপজেলার সকল স্কুল ও মাদ্রাসার শিক্ষক শিক্ষার্থীসহ গণ্যম্যান ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
দিন ব্যাপী বিভিন্ন ক্রীড়া প্রতিয়োগিতা  অনুষ্ঠিত হয়। পরে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটু ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর