বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:২১ অপরাহ্ন

ই-পেপার

সাপাহারে ভূমি উন্নয়ন কর অনলাইনে প্রদান শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত 

হাফিজুল হক, সাপাহার (নওগাঁ) প্রতিনিধিঃ
আপডেট সময়: বুধবার, ২৫ জানুয়ারি, ২০২৩, ৪:৩৪ অপরাহ্ণ
smart

নওগাঁর সাপাহারে ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নের লক্ষে ভূমি উন্নয়ন কর অনলাইনে প্রদান শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
২৫ জানুয়ারি বুধবার সকাল ১০ টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা ভূমি অফিসের আয়োজনে কর্মশালায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্যাহ আল মামুন।
প্রশিক্ষণ কর্মশালার  উদ্বোধনী উপলক্ষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব শাহজাহান হোসেন মন্ডল।
এ সময় সহকারী কমিশনার ভূমি শারমিন জাহান লুনা, বীর মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার ওমর আলী মোল্লা সহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের ভূমি অধিদপ্তরে সকল কর্মকর্তা-কর্মচারী, ইউনিয়ন উদ্যোক্তা ও  ভুমি সেবা গ্রহীতারা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর