বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:২২ অপরাহ্ন

ই-পেপার

রামগড়ে মিনিবার নাইট ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

বেলাল হোসাইন, খাগড়াছড়ি প্রতিনিধি:
আপডেট সময়: বুধবার, ২৫ জানুয়ারি, ২০২৩, ২:৪৩ অপরাহ্ণ

খাগড়াছড়ির রামগড়ে “রামগড় মিনিবার নাইট ফুটবল টুর্নামেন্ট”এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। খেলার নির্ধারিত সময় শেষে গোল শূন্য থাকায় ট্রাইবেকারে গোমতি ফুটবল একাডেমী কে ৩- ২ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় সোনাইআগা একাদশ।

 

মঙ্গলবার (২৪জানুয়ারি)রাতে রামগড় সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলায় সভাপতিত্ব করেন রামগড় উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আনোয়ার ফারুক।প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কৃত করেন রামগড় উপজেলা পরিষদের চেয়ারম্যান বিশ্ব প্রদীপ ত্রিপুরা।

 

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,রামগড় পৌরসভার মেয়র রফিকুল আলম কামাল।আরো উপস্থিত ছিলেন রামগড় সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল কাদের ও রামগড় উপজেলা পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল কাদের সহ প্রমুখ।

 

এর আগে গত ২৪ ডিসেম্বর একই মাঠে সোনাইআগা একাদশ ও ইসলামপুর একাদশের অংশগ্রহণে খেলার উদ্বোধন করা হয়। টুর্নামেন্টে ১৬টি দল অংশগ্রহন করে। প্রায় একমাস ব্যাপী আয়োজিত এই ফুটবল টুর্নামেন্টের আয়োজনে সার্বিকভাবে পরিচালনায় ছিলের তৌহিদুর রহমান, সম্পদ বড়ুয়া, তানভীর হোসেন ও ইমরান হোসেন।

 

খেলায় প্রধান রেফারির দায়িত্ব পালন করেন জাতীয় দলের সহকারী রেফারী শুভ ভৌমিক। আরো ছিলেন দ্বীপ দে,ফজলে এলাহী জিদান ও সাধন নাথ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর