বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৫৪ অপরাহ্ন

ই-পেপার

ডিজিটাল ফ্যামিলি কার্ড বিতরণের উদ্বোধন

রুবিনা আজাদ, আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল:
আপডেট সময়: সোমবার, ২৩ জানুয়ারি, ২০২৩, ৭:৩২ অপরাহ্ণ

টিসিবির পণ্যে বিতরণে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণের লক্ষে বরিশালের গৌরনদীতে ফ্যামিলি কার্ডধারী উপকারভোগীদের মাঝে ডিজিটাল কার্ড বিতরনের উদ্বোধন করা হয়েছে।

উপজেলা প্রশাসনের উদ্যোগে সোমবার দুপুরে উপজেলার মাহিলাড়া ইউনিয়ন পরিষদ কার্যালয়ে জাতীয় পুরস্কারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান সৈকত গুহ পিকলুর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার বিপিন চন্দ্র বিশ্বাস। অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার বিপিন চন্দ্র বিশ্বাস বলেন, ডিজিটাল কার্ড বিতরণের ফলে একজনের পণ্য অন্যজনের নিয়ে যাওয়ার সুযোগ বন্ধ হয়ে যাবে এবং উপকারভোগীরা যে সকল পণ্য পাবেন তার পুরো বিবরণ ম্যাসেজের মাধ্যমে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে চলে আসবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর