বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৪২ অপরাহ্ন

ই-পেপার

হরিপুরে অসহায় মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণ

জহুরুল ইসলাম জীবন, হরিপুর (ঠাকুরগাঁও) প্রতিনিধি:
আপডেট সময়: মঙ্গলবার, ১৭ জানুয়ারি, ২০২৩, ১:৫৭ অপরাহ্ণ

ঠাকুরগাঁওয়ের হরিপুরে ‘শীতকে হারিয়ে জয়ী হোক মানবতা বঙ্গবন্ধুর আদর্শের অনুসারি হিসেবে নিজেস্ব অর্থায়নে হরিপুর উপজেলা ৬নং ভাতুড়িয়া ইউনিয়নের  শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
গতকাল মঙ্গলবার(১৭ জানুয়ারি)  সকাল সাড়ে ১০টার সময়  হরিপুর উপজেলার ৬নং ভাতুড়িয়া ইউনিয়নের টেংরিয়া, ঢাক দেহ গোপালপুর,রামপুর,যাদবপুর, গোপালপুর, মেহেন্দ্রগাও,শিশুডাঙ্গী গ্রামে গরীব  অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন ওবাইদুর রহমান মানিক।
 ওবাইদুর রহমান মানিক  সাবেক উপদেষ্টা বাংলাদেশ  আওয়ামী লীগের হরিপুর উপজেলার একজন সিনিয়র নেতা এবং সমাজের মেহনতী  ও খেটে খাওয়া মানুষগুলোর সাথে বন্ধু প্রতীম মনোভাব নিয়ে চলাফেরা করেন।
এ সময় উপস্থিত ছিলেন কালিকান্ত রায় – সাধারণ সম্পাদক বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ হরিপুর। বিরেশ ভৌমিক  – সভাপতি – বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ – খ্রিষ্টান ঐক্য পরিষদ ৬ নং ভাতুরিয়া ইউনিয়ন। মন্টু রায় বর্ম্ম- সভাপতি  জিগাঁও – জগদ্ধাত্রী  পুজা কমিটি সহ – বিনোদ  চন্দ্র রায়,কালিপদ রায়,আমিনুল, অমল গ্রাম বাসী।
ওবাইদুর রহমান মানিক  আরো জানান,উত্তরবঙ্গের শীত এক ধরনের দুর্যোগ। আমরা প্রায় এক যুগ ধরে সমাজ পিছিয়ে পড়া মানুষগুলোর পাশে এগিয়ে আসছি, আপনারাও এগিয়ে আসুন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর