বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ১১:১৭ পূর্বাহ্ন

ই-পেপার

রামগড়ে বিজিবি-বিএসএফের সেক্টর পর্যায়ের সমন্বয় সভা অনুষ্ঠিত

বেলাল হোসাইন, খাগড়াছড়ি প্রতিনিধি:
আপডেট সময়: সোমবার, ১৬ জানুয়ারি, ২০২৩, ১০:০৪ অপরাহ্ণ

খাগড়াছড়ির রামগড়ে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী(বিএসএফ)এর সেক্টর কমান্ডার পর্যায়ে এক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।এতে উভয় দেশের সেক্টর পর্যায়ের কমান্ডাররা সীমান্ত সুরক্ষা ও রামগড় সরকারি উচ্চ বিদ্যালয়ের ভবন নির্মাণের সীমান্ত জটিলতা নিয়ে আলোচনা করা হয়।আজ সোমবার(১৬জানুয়ারি)রামগড় পৌরসভার সম্মেলন কক্ষে পুরোদিন ব্যাপী এই সমন্বয় বৈঠক চলে।

সমন্বয় বৈঠক শেষে ৪৩বিজিবি রামগড় এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়,গুরুত্বের সহকারে নির্মাণাধীন রামগড় সরকারী উচ্চ বিদ্যালয়ের ভবন নিয়ে আলোচনা করা হয় এবং যৌথভাবে তা পরিদর্শন করা হয়।বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়,
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর নেতৃবৃন্দ আশ্বাস দেন বিদ্যালয় নির্মাণের জটিলতা নিরসনে বিস্তারিত প্রতিবেদন বিএসএফের সর্বচ্চো দপ্তরে পাঠানো হবে এবং অনুমোদন প্রাপ্তি সাপেক্ষে বিজিবিকে অবগত করানো হবে। এছাড়াও সীমান্ত সংশ্লিষ্ট বিষয়াবলীসহ উভয় পক্ষ দুই দেশের সীমান্ত সংক্রান্ত যেকোনো সমস্যা আলোচনা ও যোগাযোগের মাধ্যমে সমাধান করার বিষয়ে একমত পোষণ করেন।

সমন্বয় সভায় বিজিবির পক্ষে নেতৃত্ব দেন গুইমারা সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ আবদুল মালেক এবং বিএসএফ এর পক্ষে নেতৃত্ব দেন উদয়পুর সেক্টর কমান্ডার ডিআইজি শেখর গুপ্তা।

এছাড়াও বিজিবির পক্ষে উপস্থিত ছিলেন রামগড় ৪৩বিজিবির অধিনায়ক লে.কর্নেল  হাফিজুর রহমান,খেদাছড়া ৪০বিজিবির অধিনায়ক  লেঃ কর্নেল সোহেল আহমেদ,যামিনীপড়া ২৩বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল এ বি এম জাহিদুল করিম,গুইমারা সদর দপ্তরের অতিরিক্ত পরিচালক(অপারেশন) মেজর রাশেদ মাহমুদ,যামিনীপাড়া ২৩বিজিবির ক্যাপ্টেন মোঃ আশিকুর রহমান,রামগড় ৪৩ বিজিবির সহকারি পরিচালক রাজু আহমেদ। বিএসএফ এর পক্ষে  উপস্থিত ছিলেন ৯৬ বিএসএফ ব্যাটালিয়ন এর ভারপ্রাপ্ত কমান্ড্যান্ট টুআইসি শ্রী রাজ পাল সিং,উদয়পুর সেক্টরের ডেপুটি কমান্ডার অমিত কুমার,উদয়পুর সেক্টরের ডেপুটি কমান্ডার নিতীন রানা ও এসিস্ট্যান্ট কমান্ডার প্রমজিত।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর