বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৪৮ পূর্বাহ্ন

ই-পেপার

অভয়নগরে হুসাইন(রাঃ) মাদরাসার উদ্যোগে তাফসীরুল কুরআন মাহফিল ১ম পর্ব অনুষ্ঠিত

মোঃ কামাল হোসেন, অভয়নগর প্রতিনিধিঃ
আপডেট সময়: শুক্রবার, ১৩ জানুয়ারি, ২০২৩, ১১:৫২ পূর্বাহ্ণ

যশোরের অভয়নগর উপজেলার রাজঘাট পশ্চিম পাড়া হযরত হুসাইন (রাঃ) মাদরাসায় ২দিন ব্যাপি বার্ষিক তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠানের ১ম দিনের মাহফিল অনুষ্ঠিত। বৃহস্পতিবার (১২জানুয়ারি) সন্ধ্যায় অনুষ্ঠিত মাহফিলে অভয়নগর উপজেলা কৃষক লীগের সভাপতি মুন্সী আব্দুল মাজেদ- এঁর সভাপতিত্বে ও মাদ্রাসার প্রতিষ্ঠাতা গ্রাম ডা. কাজী হুসাইন আহমাদ-এঁর পরিচালনায়, প্রধান বক্তা ছিলেন হাফেজ মাওলানা বদরুজ্জামান ( নড়াইল) বিশেষ বক্তা ছিলেন হাফেজ মাওলানা কবিরুল ইসলাম (শিক্ষক অত্র মাদ্রাসা)।  ওই অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট সমাজ সেবক রাজনীতিবীদ ও শিক্ষানুরাগী ফারাজী মাসুদুর রহমান টিটো, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ হাদি উজ্জামান মল্লিক, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আঃ হারিছ, পৌর ৮ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ গোলাম আজম মিটু, বিশিষ্ট শিক্ষানুরাগী মোহাম্মদ আলী ফারাজী, সাংবাদিক মোঃ কামাল হোসেনসহ বিশিষ্ট ব্যাক্তিবর্গ প্রমুখ। পরে হাফেজ মাওলানা বদরুজ্জামান-এঁর দোয়া পরিচালনার মাধ্যমে বার্ষিক তাফসীরুল কুরআন মাহফিলের ১ম দিনের সমাপ্তি ঘোষণা করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর