বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৪৯ পূর্বাহ্ন

ই-পেপার

নওয়াপাড়া প্রেসক্লাবে স্মরণসভা, দোয়া ও শীতার্থদের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠিত

মোঃ কামাল হোসেন, অভয়নগর প্রতিনিধি:
আপডেট সময়: শুক্রবার, ১৩ জানুয়ারি, ২০২৩, ১১:৪৯ পূর্বাহ্ণ

অভয়নগরে নওয়াপাড়া প্রেসক্লাবের সাবেক সভাপতি মরহুম আসলাম হোসেনের ২য় মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা, দোয়া ও শীতার্থদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। নওয়াপাড়া প্রেসক্লাবের আয়োজনে বৃহস্পতিবার বিকালে প্রেসক্লাবের সভাকক্ষে স্মরণসভা, দোয়া ও কম্বল বিতরণ করা হয়। সভাপতি নজরুল ইসলাম মল্লিকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি শাহ্ ফরিদ জাহাঙ্গীর। বিশেষ অতিথি ছিলেন, যশোর জেলা আওয়ামী লীগের সদস্য ও সমাজসেবক ইঞ্জিনিয়ার আরশাদ পারভেজ। প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ তাজের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপদেষ্টা সুনীল দাস, এস এম ফারুক আহমেদ, সাধারণ সম্পাদক মোজাফ্ফার আহমেদ, সহ-সভাপতি এস এম মুজিবর রহমান, দৈনিক নওয়াপাড়ার প্রকাশক-সম্পাদক ইঞ্জিনিয়ার সাজিদ হোসেন সুপ্ত, নির্বাহী সম্পাদক মফিজুর রহমান দপ্তরী, প্রেসক্লাবের সহ-সাধারণ সম্পাদক আশরাফ হোসেন প্রিন্স, সাংবাদিক কল্যাণ ট্রাস্টের সভাপতি অধ্যক্ষ খায়রুল বাসার, সিনিয়র সহ-সভাপতি গাজী রেজাউল করিম, সাধারণ সম্পাদক হারুন অর রশীদ, প্রেসক্লাবের দপ্তর সম্পাদক শাহিন হোসেন, ক্রীড়া সম্পাদক এমএম আলাউদ্দিন, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক সেলিম হোসেন, আইসিটি সম্পাদক তারিম আহমেদ ইমন, নির্বাহী সদস্য রবিউল ইসলাম প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর