বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৪৮ পূর্বাহ্ন

ই-পেপার

বঙ্গবন্ধু স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে চিত্রংকন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

মোঃ নাজমুল হুদা, লামা (বান্দরবান) প্রতিনিধিঃ
আপডেট সময়: বৃহস্পতিবার, ১২ জানুয়ারি, ২০২৩, ৮:৪৯ অপরাহ্ণ

তথ্য অফিস লামার আয়োজনে ১২ জানুয়ারি লামা আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উদযাপন উপলক্ষে চিত্রাংকন প্রতিযোগিতা ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ  অনুষ্ঠিত হয়।বৃহস্পতিবার (১২জানুয়ারি, ২০২৩ ইং) সকাল ১০ ঘটিকায় তথ্য অফিস লামার সহকারি তথ্য অফিসার খন্দকার তৌহিদের সভাপতিত্বে গনযোগাযোগ অধিদপ্তরের পরিচালক ( প্রচার ও সমন্বয়) হাসিনা আক্তার ভিডিও কলে সংযুক্ত হয়ে অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণাসহ দিবসের তাৎপর্য তুলে ধরে প্রধান অতিথির বক্তব্য রাখেন ।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মিল্কি রানী দাশ লামা উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান, তপন কুমার চৌধুরী উপজেলা শিক্ষা অফিসার লামা  ,লামা উপজেলার ট্রাফিক পুলিশ ইন্সপেক্টর সৈকত দে , উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা জনাব জুবাইরা বেগম ও নুনার বিল মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক  জাহেদ সারোয়ার প্রমূখ।
চিত্রাংকন প্রতিযোগিতায় উপজেলার বিভিন্ন প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের অর্ধশতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে ।শেষে প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর