বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৫৪ পূর্বাহ্ন

ই-পেপার

রামগড়ে নতুন ইউএনও’র যোগদান

বেলাল হোসাইন, খাগড়াছড়ি প্রতিনিধি:
আপডেট সময়: বৃহস্পতিবার, ১২ জানুয়ারি, ২০২৩, ৩:৩৩ অপরাহ্ণ

খাগড়াছড়ির রামগড়ে নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) হিসেবে যোগদান করলেন মমতা আফরিন ।

তিনি ১১ জানুয়ারি বিকেলে রামগড় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদান করেন।আজ তার প্রথম কর্মদিবস ছিলো।

ইউএনও মমতা আফরিন ৩৪তম বিসিএস (প্রশাসন) ক্যাডার এর একজন কর্মকর্তা। রামগড়ে যোগদানের পূর্বে চট্টগ্রাম বিভাগীয় কমিশনারে কার্যালয়ে সংযুক্ত ছিলেন। সর্বশেষ তিনি কক্সবাজার আর.আর.আর.সি কার্যালয়ে সিনিয়র সহকারী সচিব হিসেবে দায়িত্ব পালন করেন। এর আগে ২০১৭ সালে সহকারী কমিশনার হিসেবে খাগড়াছড়ি জেলা প্রশাসকের কার্যালয়ে কর্মরত ছিলেন।

নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা মমতা আফরিন বলেন, সকলের সহযোগিতায় এ উপজেলাকে আরো সমৃদ্ধ করতে আমি বদ্ধ পরিকর। রামগড় উপজেলা প্রশাসনকে জনবান্ধব হিসেবে গড়ে তোলা সহ সরকারি সকল কাজে সাধারণ মানুষকে সহযোগীতা করতে আমার চেষ্টা থাকবে।

প্রসঙ্গত, নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা চট্টগ্রাম জেলার মীরসরাই উপজেলার  জোরারগঞ্জ এলাকার বীর মুক্তিযোদ্ধা আহমেদ হোসেন এর কন্যা। তার স্বামী জহিরুল ইসলাম বাংলাদেশ বন গবেষণা প্রতিষ্ঠানের গবেষক হিসেবে কর্মরত। ইউএনও মমতা আফরিন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বন ও পরিবেশ বিজ্ঞান ইনস্টিটিউটের ২৬তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর