বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:২৬ পূর্বাহ্ন

ই-পেপার

রুহিয়ায় এতিমখানায় কম্বল বিতরণ

দুলাল হক,ঠাকুরগাঁও প্রতিনিধি:
আপডেট সময়: মঙ্গলবার, ১০ জানুয়ারি, ২০২৩, ৫:৪৯ অপরাহ্ণ

ঠাকুরগাঁও জেলা প্রশাসনের উদ্যোগে পূর্ব কুজিশহর কাদরিয়া এতিমখানা ও লিল্লাহ বোর্ডি এর বাসিন্দাদের মাঝে  কম্বল বিতরণ করা হয়েছে।
সোমবার(৯ জানুয়ারী)  রাতে এতিমখানার শিক্ষার্থীদের হাতে কম্বল তুলে দেন  ঠাকুরগাঁও জেলা প্রশাসনে কর্মরত সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট তারেক হাসান তাহসিন ও পলাশ তালুকদার।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পূর্ব কুজিশহর কাদরিয়া এতিমখানা ও লিল্লাহ বোর্ড পরিচালনা কমিটির সভাপতি বিশিষ্ট সাংবাদিক বদরুল ইসলাম বিপ্লব,সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম ,ইউপি সদস্য তাহিরুল ইসলাম সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ। কম্বল বিতরণ  শেষে জেলা প্রশাসক মহোদয়ের সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে আল্লাহর দরবারে প্রার্থনা করা হয়।
জেলা প্রশাসক মাহবুবুর রহমান জানান, এখন পর্যন্ত প্রধানমন্ত্রীর দপ্তর থেকে ২৮ হাজার কম্বল বরাদ্দ পাওয়া গেছে। তা ছিন্নমূল ও দরিদ্রদের মাঝে বিতরণ করা হচ্ছে। আমি নিজে ও  উপজেলা নির্বাহী অফিসারগণ গুচ্ছগ্রাম,এতিমখানা,রেলষ্টেশন এলাকায় ঘুরে ঘুরে দরিদ্র ও শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর