বিভিন্ন আয়োজনের মধ্যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তণ দিবস পালিত হয়েছে।
দিবসটি পালন উপলক্ষে বরিশালের আগৈলঝাড়া উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে মঙ্গলবার সকালে উপজেলা সদরের দলীয় কার্যালয়ের সামনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ শেষে নেতা কর্মীদের সমন্বয়ে আনন্দ শোভাযাত্রা শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিন করে।
পরে উপজেলা আওয়ামী লীগ সভাপতি সুনীল কুমার বাড়ৈর সভাপতিত্বে দলীয় কার্যালয়ের মঞ্চে দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন বরিশাল জেলা আওয়ামী লীগ নেতা, উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আবু সালেহ মোঃ লিটন।
দলীয় কর্মসূচিতে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের দুই সহস্রাধিক নেতা কর্মী উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ২৯০ দিন পাকিস্তান কারাগারে কারাভোগের পর ১৯৭২সালের ১০জানুয়ারি স্বাধীনতার মহানায়ক, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজয়ী বেশে স্বাধীন বাংলার মাটিতে প্রথম প্রত্যাবর্তন করেছিলেন।