বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৪৮ পূর্বাহ্ন

ই-পেপার

অভয়নগরে গড়াই গাড়ির চাপায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত ১

মোঃ কামাল হোসেন, অভয়নগর প্রতিনিধি:
আপডেট সময়: রবিবার, ৮ জানুয়ারি, ২০২৩, ৩:২২ অপরাহ্ণ

যশোরের অভয়নগর উপজেলার চেঙ্গুটিয়া বাজার সংলগ্ন যশোর- খুলনা মহাসড়কে বাসের ধাক্কায় ইকবল হোসেন(৩৩) নামের এক বিদুৎ শ্রমিক নিহত ও ১জন আহত হয়েছে।  স্থানীয় ও হাসপাতাল সূত্রে সূত্রে জানা গেছে, খুলনা গামী যাত্রীবাহী বাস গড়াই ( ঢাকামেট্র ব-১৫-১১৯৯) যশোর গামী(যশোর ল- ১৫-১৬৮৬) মোটরসাইকেল আরোহী দুইজনকে চাপা দিলে ঘটনা স্থলেয় একজন নিহত হয়। অপর আর একজনকে গুরুতর আহত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে অবস্থা খারাপ হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। নিহত ব্যক্তি উপজেলার বুইকরা গ্রামের মৃত রহিম মুন্সীর ছেলে মোঃ ইকবল হোসেন, আহত একই গ্রামের মুজিবর রহমানের ছেলে নয়ন(২৬)। এবিষয়ে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক জানান, আহত নয়নের ডান পায়ে ওপেন প্যাকচার হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য খুলনায় পাঠানো হয়েছে। এবিষয়ে অভয়নগর হাইওয়ে থানার ওসি সিদ্দিকুর রহমান বলেন, গাড়ি আটক করা হয়েছে  তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে। উল্লেখ- দুর্ঘটনার পর  সড়কে বিট তৈরির দাবিতে এলাকাবাসী প্রায় ঘন্টাব্যাপি সড়ক অবরোধ করে রাখে। পরে  উপজেলা হাইওয়ে থানার ওসির হস্তক্ষেপে সড়কে গাড়ি চলাচল সাভাবিক হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর