বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৪৯ পূর্বাহ্ন

ই-পেপার

নাগরপুরে শীতবস্ত্র বিতরণ করেছে ইত্তেহাদুল উলামা ওয়াল হুফফাজ

শহীদুল ইসলাম, নাগরপুর(টাঙ্গাইল)প্রতিনিধি:
আপডেট সময়: রবিবার, ৮ জানুয়ারি, ২০২৩, ১০:৩৩ পূর্বাহ্ণ

টাঙ্গাইলের নাগরপুরে ইত্তেহাদুল উলামা ওয়াল হুফফাজ এর উদ্যোগে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শনিবার (৭ জানুয়ারী) নাগরপুর সরকারী জামে মসজিদের সামনে এ শীতবস্ত্র বিতরণ করা হয়।  মুফতি জহিরুল ইসলাম সভাপতিত্বে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপদেষ্টাগণ উপস্থিত ছিলেন । সংগঠনটি দ্বীন প্রচারের সাথে সাথে স্বেচ্ছাসেবী সংগঠন হিসেবে ২০২১ সাল থেকে অসহায় মানুষের জন্য ধারাবাহিক ভাবে কাজ করে আসছে ।
সংস্থার সাধারণ সম্পাদক হাফেজ মাওঃ আল-হেলাল এর সঞ্চালনায় শীতবস্ত্র বিতরন অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও  উপস্থিত ছিলেন, সংস্থার সহ সভাপতি ১ মুফতি শহীদুল ইসলাম সিরাজী, সহ সভাপতি ২ মাওঃ আবুল হাসান , মুফতি আঃ হাদী, মাওঃ আল- আমীন, মাওঃ হাবিবুর রহমান, মাওঃ আসাদুল্লাহ, মুফতি মুফিদুল ইসলাম  সংস্থার সকল সদস্য বৃন্দ।
এ সময় সংস্থার সভাপতি মুফতি জহিরুল ইসলাম  বলেন, এই সংস্থাটি সব সময় হতদরিদ্র মানুষের জন্য কাজ করে যাচ্ছে। আমরা শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করছি। ইনশাআল্লাহ ভবিষ্যতেও আমাদের সংগঠণটি দরিদ্র মানুষের জন্য এভাবেই কাজ করে যাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর