বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৪৯ পূর্বাহ্ন

ই-পেপার

আলীকদমে কোটি টাকার অবৈধ ৮০টি বার্মিজ গরু আটক

মোঃ নাজমুল হুদা, লামা (বান্দরবান) প্রতিনিধিঃ
আপডেট সময়: রবিবার, ৮ জানুয়ারি, ২০২৩, ১০:৩১ পূর্বাহ্ণ

বান্দরবানের আলীকদম ৫৭ বিজিবি কর্তৃক কোটি টাকা মূল্যের চোরাচালানকৃত ৮০টি গরু আটক হয়।বৃহস্প্রতিবার (০৫ জানুয়ারি) ২০২৩ইং গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কিছু সংখ্যক চোরাকারবারী কর্তৃক মায়ানমার হতে অবৈধভাবে চোরাচালানকৃত নিয়ে আসা ৮০টি গরু আটক হয়েছে।
জানা যায়, আলীকদম ব্যাটালিয়ন ৫৭( বিজিবি) অধিনায় লেফটেন্যান্ট কর্নেল শহীদুল ইসলামের নেতৃত্বে ৪০ জন বিজিবি সদস্য এবং ০৩ জন পুলিশ সদস্যের সমন্বয়ে যৌথ অভিযান পরিচালনা করে। বৃহস্প্রতিবার সকাল সাড়ে ৮ ঘটিকায় আলীকদম উপজেলার নয়া পাড়া ইউনিয়নের কৈয়ারছড়া সংলগ্ন সিজঝিরি নামক স্থান থেকে ৮০টি বার্মিজ গরু আটক করে। আটককৃত গবাদি পশুর সিজার মূল্য ১ কোটি টাকা।
এ ব্যাপারে আইনী কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানা যায়।বিজিবি’র সূত্র জানায়, অদ্যাবধি পর্যন্ত ১০ কোটি ৩২ লাখ ৯৫ হাজার টাকা মূল্যের মায়ানমার হতে আসা চোরাচালানকৃত গবাদি পশু আটক করতে সক্ষম হয়।
এই অবৈধ চোরাচালানের ব্যাপারে আলীকদম ব্যাটালিয়নের (৫৭ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শহীদুল ইসলাম বলেন, অত্র এলাকায় চোরাচালান কঠোর হস্তে দমন করা হবে। ভবিষ্যতেও এই ধারাবাহিকতা অব্যাহত রাখার ব্যাপারে তিনি বদ্ধপরিকর বলে জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর