বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৩৮ পূর্বাহ্ন

ই-পেপার

ইসলামী ছাত্র মজলিস ঢাকা মহানগরী দক্ষিণের প্রতিষ্ঠাবার্ষিকী সমাবেশ ও র‍্যালী অনুষ্ঠিত

 ডা.এম.এ.মান্নান,স্টাফ রিপোর্টারঃ
আপডেট সময়: শনিবার, ৭ জানুয়ারি, ২০২৩, ৫:৪৯ অপরাহ্ণ

বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঢাকা মহানগরী দক্ষিণের প্রতিষ্ঠাবার্ষিকী সমাবেশ জাতীয় প্রেসক্লাবের আব্দুস সালাম হলে অনুষ্ঠিত হয়েছে।
শাখা সভাপতি নূর মোহাম্মদ এর সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে সংগঠনের মুহতারাম কেন্দ্রীয় সভাপতি বিলাল আহমদ চৌধুরী বলেন, ১৯৯০ সালের ৫ জানুয়ারি ইসলামী ছাত্র মজলিসের ঐতিহাসিক যাত্রা শুরু হয়েছে। চলার পথে ছাত্র মজলিস আজ চৌত্রিশ বছরে পদার্পণ করেছে। দীর্ঘ এই পথচলায় ছাত্র মজলিস সর্বদা ধর্ম, দেশ, জাতি এবং সর্বোপরি ছাত্রসমাজের স্বার্থসিদ্ধির জন্য সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত রেখেছে। বিশেষত ছাত্র মজলিসের ১৩দফা শিক্ষা দাবী বাস্তবায়নের লক্ষ্যে আমরা সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে আসছি। দেশের ছাত্র সমাজের ন্যায় ভিত্তিক, যৌক্তিক সকল আন্দোলন সংগ্রামে ছাত্র মজলিসের ভূমিকা অবিস্মরণীয় হয়ে থাকবে জাতির কাছে। তিনি আরও বলেন, আজ আমরা স্বাধীন দেশের নাগরিক হওয়া সত্বেও আমাদের মৌলিক অধিকারগুলো এখনো রাষ্ট্র নিশ্চিত করতে পারেনি। এখনো দেশের সিংহভাগ মানুষের ধর্মীয় বিশ্বাস অনুযায়ী ইসলামী শিক্ষানীতি প্রণয়ন করতে পারেনি রাষ্ট্র। আন্দোলন সংগ্রামের মধ্য দিয়েই ইসলামী শিক্ষানীতি বাস্তবায়নে রাষ্ট্রকে বাধ্য করতে হবে।
শাখা সেক্রেটারি তৌফিক বিন হারিস এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব এবিএম সিরাজুল মামুন, প্রাক্তন কেন্দ্রীয় সভাপতি ও খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব অধ্যাপক মুহাম্মদ আব্দুল জলিল, প্রাক্তন কেন্দ্রীয় সভাপতি এডভোকেট মাওলানা শায়খুল ইসলাম, প্রাক্তন কেন্দ্রীয় সভাপতি মাওলানা মুহাম্মদ মনির হোসাইন, খেলাফত মজলিসের কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক অধ্যাপক কাজী মিনহাজুল আলম, সাংগঠনিক সম্পাদক এডভোকেট মোহাম্মদ মিজানুর রহমান, খেলাফত মজলিস ঢাকা মহানগরী দক্ষিণের সভাপতি অধ্যাপক মাওলানা আজিজুল হক,ছাত্র মজলিস কেন্দ্রীয় প্রশিক্ষণ ও ক্যাম্পাস সম্পাদক কে এম ইমরান হোসাইন, বিশিষ্ট লেখক গবেষক শায়খ মাওলানা ওসমান গনী, খেলাফত মজলিস কেন্দ্রীয় নির্বাহী সদস্য ডা. আব্দুর রাজ্জাক, ময়মনসিংহ মহানগরী সভাপতি এডভোকেট রফিকুল ইসলাম, শ্রমিক মজলিসের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক এইচ এম এরশাদ, ছাত্র মজলিস ঢাকা মহানগরী উত্তরের সভাপতি মাহমুদুল হাসান রাসেল প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর